Assembly 2026: Mal

মালে তৃণমূল ছেড়ে লাল পতাকা হাতে নিল ১৫ পরিবার

জেলা বাংলা বাঁচানোর ভোট

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ হয়ে তাদেরই সমর্থকরা দল ছেড়ে লাল ঝাণ্ডা তুলে নিলেন। মালবাজার বিধানসভা কেন্দ্রের ক্রান্তি ব্লকে এমন ১৫টি পরিবার তুলে নিয়েছেন লাল ঝাণ্ডা। তাঁরা সিপিআই(এম)-কে সমর্থনের ঘোষণা করলেন প্রকাশ্যে।
ক্রান্তি ব্লকের চিকনমাটি এলাকার  ২০/২১৯ নম্বর বুথে এই পরিবারগুলির চল্লিশ জন লাল ঝান্ডা হাতে তুলে নেন প্রকাশ্য সভায়। তাঁদের হাতে লাল পতাকা তুলে দেন মাল বিধানসভার সিপিআই(এম) প্রার্থী মনু ওরাওঁ। ছিলেন সিপিআই(এম) নেতা আশিস সরকার, জগন্নাথ অধিকারী,  আজিজুল হাকিম, হাবিবুল ইসলাম সহ নেতৃবৃন্দ।  
এই বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাট সহ অন্যান্য পরিকাঠামোর কোনও উন্নয়ন হয়নি। বহুবার দাবি জানানো হলেও রাস্তা বেহাল। ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে।

Comments :0

Login to leave a comment