নবাগত কুরাসাওকে ৭–১ গোল দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল চারবারের বিশ্বজয়ীরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। ম্যাচের মাত্র ৬ মিনিটে জার্মান মিডফিল্ডার এনমেচার গোলে এগিয়ে যায় তারা। ২১ মিনিটে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণভাগকে স্তম্ভিত করে দেন কুরাসাওয়ের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া বাঁ পায়ের নিখুঁত শট জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করলে ১-১ সমতায় ফেরে কুরাসাও। মাত্র দেড় লাখ জনসংখ্যার এই ছোট্ট দেশটির জন্য এটি ছিল বিশ্বকাপে তাদের ইতিহাসের প্রথম গোল, যা গ্যালারিতে এক অভূতপূর্ব ‘নীল ঢেউ’য়ের গর্জন তোলে। ১৫ মিনিটের মধ্যে গোল শোধ দিয়ে পুরো বিশ্বকে বার্তা দিয়েছে চারবারের চ্যাম্পিয়ন। কুরাসাও গোল হজম করার পর তেড়েফুঁড়ে আক্রমণে যাওয়ার সুফল পেল।
সমতায় থাকার অস্বস্তি জার্মানরা বেশিক্ষণ সহ্য করেনি। ম্যাচের ৩৮ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত এক হেডে জার্মানিকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন ডিফেন্ডার নিকো। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে কুরাসাওয়ের ডি-বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। ৪৮ মিনিটে ইয়োশুয়া কিমিখের চমৎকার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ৪-১ করেন এই তরুণ সেনসেশন।
দ্বিতীয়ার্ধের শুরুতে মুসিয়ালার অনবদ্য গোলে ফের এগিয়ে গেল জার্মানি। ৬৮ মিনিটে দলের পঞ্চম গোল করেন ব্রাউন। ৭৮ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ডেনিস উনডাভের ষষ্ঠ গোল। দলের শেষ গোল, নিজের দ্বিতীয় গোল করলেন হাভর্ৎজ। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত হয় জার্মানির।
FIFA World Cup 2026
কুরাসাওকে ৭ গোল দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির
×
Comments :0