রবিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম)প্রার্থী মোফাজ্জল হোসেন প্রচারে বেরিয়ে এলাকার বেকার যুবক যুবতী, কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক সহ সাধারণ মানুষের অনেক জমে থাকা অভাব অভিযোগের কথা শুনলেন। গ্রামবাসীরা জানালেন পাঁচ বছরে একশো দিনের কাজ হয়নি। গ্রামের গরিবদের আবাস যোজনার ঘর কাটমানি দিলেই তবে হবে। বাম আমলে কৃষকদের বীজ ও চাষের সার ঔষধ বিনা মূল্যে দেওয়া হতো সেটা বন্ধ সরকার পরিবর্তনের পর থেকে। প্রায় তিন বছর ধরে নতুন বৃদ্ধ ভাতা হয়নি। এলাকার কৃষকরা জানায় সরকারি মান্ডিতে ধান বিক্রিতে এতো জটিল ব্যাবস্থা করেছে যে তারা স্লট বুক করতেই পারে না। প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের ক্ষতি হলে মিলছেনা সামান্য ক্ষতিপূরণ। এলাকার বেশিরভাগ রাস্তা এখনও কাঁচা। বাম আমলে তৈরি করা বহু রাস্তা সংস্কার না হওয়ায় পিচ পাথর উঠে খানা খন্দে ভর্তি। এলাকার যুবক যুবতীরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গিয়ে ভাষা ও ধর্মের বিভাজনে মার খেয়ে ফেরত এসেছে। দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলেও পাওয়া যায়নি সরকারি সুবিধা। এদিন বিধান সভার প্রার্থী প্রাক্তন শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, দশ বছর ধরে এখানে তৃণমূলের বিধায়ক ও জেলায় বিজেপির সাংসদ সহ বিভিন্ন স্তরে তাদের জনপ্রতিনিধিগন শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। এলাকার বাসিন্দারা পরিশ্রুত পানিয় জল পায়নি। রান্নার গ্যাস নিয়ে কালোবাজারি চলছে। তিনি বলেন কুমারগঞ্জের উপর দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদীর বালি অত্যন্ত ভালো মানের। রাতদিন বালি মাফিয়া ও শাসক দলের মদতে বালি চুরি হচ্ছে অথচ সরকারের নীতি ও পরিকল্পনার ব্যার্থতায় লক্ষ লক্ষ টাকা রাজস্ব জমা হয়না সরকারের ঘরের। শাসক দলের মদতে বালি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকা বাসি। অভিযোগ জানালেও কোন পদক্ষেপ নেওয়া হয় না। এদিন স্থানীয় বাসিন্দারা জানায় শাসক দলের বর্তমান বিধায়ক দশ বছর ধরে থাকলেও চিকিৎসা পরিশেবার কোন উন্নতি হয়নি। কুমারগঞ্জ ব্লক হাসপাতালের চিকিৎসা ব্যাবস্থা ভেঙ্গে পড়ছে। তারা দাবি জানায় এলাকায় সম্পুর্নমানের হাসপাতালের দরকার যেখানে সর্বক্ষণের ডাক্তার থাকবে এবং রোগের পরীক্ষা নিরিক্ষা হবে। পঞ্চায়েত স্তরের স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না থাকায় নার্স ও স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দমকল কেন্দ্রের দাবি জানান। কুমারগঞ্জের ক্রীড়া প্রেমীরা খেলাধুলার জন্য স্টেডিয়ামের দাবি রাখেন।
Election 2026 Kumarganj
মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন কুমারগঞ্জের বাম প্রার্থী
×
Comments :0