assembly 2026 cpim

আরও দুই কেন্দ্রের নাম ঘোষণা বামফ্রন্টের, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কমিশনকে চিঠি সিপিআই(এম)-র

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

কালিংপঙ ও লাভপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা বামফ্রন্ট। এই দুই কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী রিতা থাপা ও মনসা হাঁসদা। অগ্নিমিত্রা পাল ও অমিত শাহের বিদ্বেষ মূলক মন্তব্যের বিরুদ্ধে সিপিআই(এম) মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল ২৭ মার্চ আসানসোলে রামনবমীর ধর্মীয় মঞ্চকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছেন। তিনি হিন্দু বিবাহিত মহিলা ভোটারদের শাঁখা, পলা, সিঁদুর বাঁচানোর নাম করে ধর্মীয় রাজনীতির প্রচার করেছেন। তিনি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করে।

সিপিআই(এম) কমিশনকে চিঠিতে বলেছে, নির্বাচনী আচরণবিধির নির্লজ্জ লঙ্ঘন এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। 
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এসে গত ২৭ মার্চ ২০২৬ অত্যন্ত আপত্তিকর, দায়িত্বজ্ঞানহীন এবং অবমাননাকর মন্তব্য করেছেন। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করে।

পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়া সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে, তাঁর মতে এসআইআর এবং এনআরসির মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই।

সিপিআই(এম) বলেছে, ভারতের নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছিল যে, এনআরসিতে থেকে বাদ পড়া ব্যক্তিরা ভোটার তালিকা থেকে বাদ পড়েন না। কারণ ভোটার তালিকাভুক্তি ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন দ্বারা পরিচালিত হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে এনআরসির সঙ্গে এক করে দেখানো পশ্চিমবঙ্গে একটি বিতর্কিত রাজনৈতিক ও সামাজিক বিষয়।

চিঠিতে সিপিআই(এম) দাবি করেছে, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো উচ্চপদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

Comments :0

Login to leave a comment