Election 2026 Moynaguri

ময়নাগুড়িতে ভোটপ্রচারে বামফ্রন্ট প্রার্থী সুদেব রায়

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের নির্বাচনী প্রচার তুঙ্গে। রবিবার ছুটির মেজাজে থাকা সাধারণ মানুষের নাগালে পৌঁছতে সকাল থেকেই এলাকা চষে ফেললেন বামফ্রন্ট মনোনীত আরএসপি (RSP) প্রার্থী সুদেব রায়। এদিন সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
রবিবার সকাল ৮:৩০টা নাগাদ প্রচার শুরু হয় দোমহনী-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সুদেব রায় দলীয় কর্মীদের নিয়ে এলাকায় বাড়ি বাড়ি যান। শুধুমাত্র ভোট প্রার্থনা নয়, বরং প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন প্রার্থী। সাধারণ ভোটারদের মধ্যে তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
জনসংযোগ চলাকালীন প্রার্থী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বামফ্রন্টের প্রাসঙ্গিকতা ও বিকল্প উন্নয়নমূলক চিন্তাধারা মানুষের কাছে তুলে ধরেন। এলাকার মানুষের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে, মানুষের অধিকার রক্ষায় বামপন্থীরাই সবসময় ময়দানে থাকে।
বাম শিবিরের দাবি, গ্রামীণ এলাকাগুলিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় স্পষ্ট যে, মানুষ পরিবর্তনের পরিবর্তন চাইছে। আগামী দিনগুলিতে প্রচারের ধার আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে বামফ্রন্টের  পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment