assembly 2026 chopra& mainaguri

শাসকের দুর্নীতির বিরুদ্ধে জোর প্রচার চোপড়া ও ময়নাগুড়ির বাম প্রার্থীদের

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

চোপড়া বিধানসভা কেন্দ্রে প্রচারে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী মোকলেশ্বর রহমান |

চোপড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মোকলেশ্বর রহমানের নাম ঘোষণা হতেই দাসপাড়া ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে মানুষের উচ্ছাস। তৃণমূলের সরকার ক্ষমতায় এসেই চা বাগান বেদখল করে। বর্তমানে  চা বাগানের বেশিরভাগ শ্রমিকেরা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন। এদিন ঘিরণিগাও গ্রামে মানুষের সঙ্গে মিছিল করেন তিনি। এমএলএ স্বজন পোষণ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে চোপড়া কে পূর্নদ্ধারে আরও অনেক পথ যেতে হবে, তাই এদিনের মিছিল থেকে মানুষের আশীর্বাদ ও তাকে সমর্থন করার আহ্বান ও জানান তিনি।

পাশাপাশি, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী কমরেড সুদেব রায়ের সমর্থনে প্রচার এখন তুঙ্গে। দুর্নীতির কালিমালিপ্ত শাসকদল আর সাম্প্রদায়িক মেরুকরণের কারিগর বিজেপির দ্বিবেড়ি ভেঙে ময়নাগুড়িতে লাল ঝাণ্ডার জয়গান গাইছেন সাধারণ মানুষ। 

 

বুধবার সকাল থেকেই মাধবডাঙ্গা ২, সাপ্টিবাড়ী ১ ও ভোটপট্টি সংলগ্ন এলাকায় ব্যাপক প্রচার করেন সুদেব রায়। মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে—তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট রাজ আর তোলাবাজিতে পিঠ ঠেকে গিয়েছে আমজনতার। এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ। অন্যদিকে, বিজেপি কেবল ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে ব্যস্ত। মানুষের মৌলিক চাহিদাগুলোর সমাধান তাদের কাছে নেই। 
প্রচারের ফাঁকে সুদেব রায় বলেন, " তৃণমূল লুটে ব্যস্ত আর বিজেপি ধর্ম নিয়ে মাতামাতি করছে। এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা কঙ্কালসার, ন্যূনতম চিকিৎসাটুকু ও মিলছে না। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, অথচ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। যানজটে শহর জেরবার। আমাদের লড়াই এই অব্যবস্থার বিরুদ্ধে।"
ময়নাগুড়ির প্রতিটি এলাকায় লাল ঝাণ্ডার নিচে ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ। সুদেব রায় মানুষের কাছে আবেদন রাখছেন—বেহাল রাস্তা, ভগ্নপ্রায় জনস্বাস্থ্য পরিষেবা আর কর্মসংস্থানের দাবিতে রুখে দাঁড়ানোর। সাধারণ মানুষের দাবি ও স্পষ্ট, লুটেরাদের হটিয়ে মানুষের সরকার গড়তে কাস্তে-হাতুড়ি-তারার কোনো বিকল্প নেই।

 

Comments :0

Login to leave a comment