মুক্তধারা
উৎসব ১৪৩৩
অন্যআঙিনা
গ্রাম বাংলার পুজো : কোথায় হারালো সেসব দিন!
সৌরভ দত্ত
১৭ অক্টোবর ২০২৬
৪র্থ বর্ষ
জনপদ জগৎবল্লভপুর।যাকে ঘিরে রেখেছে সুবেদার মানসিংহের ইতিহাস। এখানেই একটা গ্রাম নাম-- মাজু।পাশে ক্ষীণতোয়া কৌশিকী নদীর সেসময় উবুচুবু।কথিত আছে 'মাকু' শব্দ থেকে মাজু নামের উৎপত্তি।কেউ কেউ বলেন মাদুর কাঠির চাষ হত সংলগ্ন অঞ্চলে। এখানে একটা সময় কৌশিকী নদীপথে নৌকায় ঠাকুর।পুজো মানে দুগ্গা পুজো।তখন সাবেকি বাড়িগুলো ছাড়া অল্প দু একটা জায়গায় বারোয়ারি পুজোর চল ছিল।পুজো আরম্ভ হত মহালয়া থেকে পিরৃতর্পণ ও ঐদিন বন পরিষ্কারের মধ্যে দিয়ে চলত পুজোর প্রস্তুতি।ঠাকুরের কাঠামোয় মৃত্তিকা লেপন হয় জন্মাষ্টমীতে।পুজো মানেই নষ্টালজিক।বিশেষত সদ্য কৈশোরের যুবক যুবতীদের। পুজো প্যান্ডেলে, ঘাটের রানায়, চিলেকোঠার চুটিয়ে লুকোচুরি।বাতাবি লেবুর বাগানে লুকিয়ে লেবু খাওয়ার সেসব মজা অন্যরকম।তারপর ক্যাপবন্দুকে ফটাস দুম্।আকাশে উড়ত রঙিন ঝাড়বেলুন।পুজো ঘিরে দেওয়াল
পত্রিকা,ডে-লাইট-হ্যাজাকের আলোয় থিয়েটার,যাত্রার চল ছিল।পুজোর কদিন চলত পাড়ায় পাড়ায় চাঁদা আদায়।ঘুগনি মুড়ি,লুচি আলুর দম খাওয়া।সুভেনিয়ার বের হত বিভিন্ন পুজো উদ্যোক্তাদের। মাটির প্রতিমা তৈরি হত সাবেকি বাড়ির চণ্ডী মন্ডপে। আগমনী সুর বাজত । রামকুমার,জগন্ময় দের গান ভেসে আসত পুজোর কদিন।বাচ্চাদের মধ্যে সিংহ ও অসুরের গায়ে রঙ লাগানোর প্রতিযোগিতা চলত। এরপর দুর্গা মঞ্চ পরিষ্কার।পোস্তা বাজারে ফল কিনতে যাওয়ার তোড়জোড়।ফলের জন্য বরাদ্দ ছিল আলাদা ঘর।নবপত্রিকা স্নানে মেয়ে বৌয়েরা স্বতঃস্ফূর্ত অংশ নিত। বাচ্চাদের মধ্যে আনন্দ ছিল ষোলোআনা।সপ্তমী সন্ধ্যায় বসত বৈঠকী আড্ডার আসর।এখন সময় বদলে যাচ্ছে।সমস্ত কিছুর পট পরিবর্তন হচ্ছে। বাচ্চাদের মধ্যে লুকোচুরি নেই। তাদের হাতছানি দিচ্ছে ইনস্টাগ্রাম। রেডিওতে মহালয়া শোনার রেওয়াজ নেই। স্যোশাল মিডিয়ায় রিলসের ছড়াছড়ি।শিশুমনে প্রভাব ফেলছে সনাতনী সংস্কৃতি। সংস্কার কে.এফ.সি ,এইচ.এফ.সি এসে গেছে।হেঁটে আর কেউ দীর্ঘ পথ পরিক্রমায় ঠাকুর দেখতে যায় না।আলো এসেছে আলোর নিচে রয়ে গেছে যাবতীয় অন্ধকার।দুর্গা আসে কাশবনে,শালুক ভাসে নদীর জলে। বিকেল ঘটালে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে।
Comments :0