MUKTADHARA | UTSAV 1433 | DHUSARBELA | ANDHA UTSAV | MANISH DEB | 19 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | ধূসরবেলা | অন্ধ উৎসব | মনীষ দেব | ১৯ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  DHUSARBELA  ANDHA UTSAV  MANISH DEB  19 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

ধূসরবেলা

অন্ধ উৎসব

মনীষ দেব

১৯ অক্টোবর ২০২৬ 

৪র্থ বর্ষ


     এখন উৎসবের বেলা — এখন ধূসরবেলা এবং অন্ধ উৎসব।

     উৎসব — মানুষের সম্মিলিত উৎসাহ-আনন্দ এবং চেতনাকে মিলনের আনন্দে উচ্চস্তরে উন্নীত করা।

     না — এবারের উৎসবে মিলন চায়নি জায়গীরদার। মধ্যযুগীয় বর্বরতার সূচনা করেছেন তার জায়গীরদারীতে। বাংলা এখন দ্বিখন্ডিত একদিকে মধ্যযুগীয় বর্বর সনাতনীরা অন্যদিকে আধুনিক চেতনার নবজাগরণের বাংলা, যাদের চেতনায় — চৈতন্য, রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল, রবীন্দ্রনাথ, লালন, শরৎচন্দ্র, নজরুল, সুকান্ত, জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নিবেদিতা, ডিরোজিও-রা।

       বাল্মীকি বই লিখেছেন। 
       ব্যাসদেব বই লিখেছেন। 
       কালিদাস বই লিখেছেন।
       আর সনাতনী গুণ্ডারা বই ছিড়ছেন, বই পোড়াচ্ছেন সঙ্গে উর্দিধারী সেপাইয়ের দল বইয়ের স্টল গুড়িয়ে দিচ্ছে এবং জায়গীরদার রাস্তায় খোল বাজাচ্ছেন নাঙ্গা সাধুদের নিয়ে বিশ্ববিদ্যালয় দখল নিতে যাচ্ছেন — নবজাগরণের বাংলার — সনাতনী রূপ।

বুলডোজার যখন উৎসবের মুখ ঢেকে দেয়।
যখন রাষ্ট্রীয় সেপাইরা উর্দি পড়ে বইয়ের স্টল ভাঙতে আসে। 
তখন বইয়ের পাতা থেকে উঠে এসে — রাজা অয়দিপাউস নিজের চোখ উপড়ে বলে — 
      সভ্যতা তুমি অন্ধ হয়ে যাও।
      বই তুমি অন্ধ হয়ে যাও। 
      উৎসব তুমি — অন্ধ উৎসব।

 

Comments :0

Login to leave a comment