MUKTADHARA | UTSAV 1433 | POETRY | DUGGA DEKHA | GOURI SENGUPTA | 20 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | কবিতা | দুগ্গা দেখা | গৌরী সেনগুপ্ত | ২০ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  POETRY  DUGGA DEKHA  GOURI SENGUPTA  20 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

কবিতা

দুগ্গা দেখা

গৌরী সেনগুপ্ত

২০ অক্টোবর ২০২৬ 


দেখ রে পটল সেজেছে আকাশ     সেই কাকভোর থেকে
মন্ত্রগুলো উড়ছে বাতাসে               সোনালি হলুদ মেখে
প্যান্ডেলে জোর বাদ্যি বাজছে        চ দুগ্গা এসে গ্যাছে
এবারও সেই অসুরটা দ্যাখ            মহিষটাকেই ফেড়েছে
দুগ্গার হাত দশটাই আছে               আচ্ছা , ত্রিশূল তো দু’হাতে 
আরও আটটা হাতে অস্ত্র কেন       অসুর কে আছে তল্লাটে ?
লক্ষ্মীঠাকুর তো ভয়ে কাদা           পেঁচাও ভয়ে চুপ
কার্তিক ঠিক সেনার মতো            ড্রেসটা বুলেট প্রুফ
আচ্ছা পটল বল্তো দেখি             যুদ্ধটা কোন সালে
কোন্ দেশে সে মরল অসুর          এটা হিস্ট্রি স্যারই জানে ।

Comments :0

Login to leave a comment