MUKTADHARA | UTSAV 1433 | POETRY | GOTLO KE JE | SUKHENDHU MAZUMDER | 18 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | কবিতা | ঘটল কী যে | সুখেন্দু মজুমদার | ১৮ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  POETRY  GOTLO KE JE  SUKHENDHU MAZUMDER  18 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

কবিতা

ঘটল কী যে

সুখেন্দু মজুমদার

১৮ অক্টোবর ২০২৬ 

৪র্থ বর্ষ

হরেক মজায় দিন কেটে যায়
করছি নাচানাচি,
পাড়ায় পাড়ায় আমরা কেমন 
অসুর নিয়ে আছি।

বাদামতলায় হাজার মানুষ
ভিড় করেছে তাই,
একটা অসুর করছে লড়াই
কার যেন সে ভাই!

পাই বা না পাই খুঁজছি সবাই 
খবর গেল রটে,
ক'জন অসুর মারলে তবেই 
মুড়োবে সেই নটে।

ঘটল কী যে,নেই জানা তাও-
ছুট লাগিয়ে কারা,
পিষে মারল অসুর তো নয়
আমরা স্বজনহারা।

 

Comments :0

Login to leave a comment