মুক্তধারা
উৎসব ১৪৩৩
গল্প
অন্য পুজো
রাহুল চট্টোপাধ্যায়
২০ অক্টোবর ২০২৬
৪র্থ বর্ষ
পুজোর প্যান্ডেল হপিং করতে করতে সুজয় আর শিবানী এসে দাঁড়ালো গনেশের দোকানে। গনেশ তার ফুটপাতের চপ ঘুগনির দোকানটা বন্ধ রেখে পুজো প্যান্ডেলের কাছাকাছি মাটিতে একটা মেহেন্দির দোকান পেতেছে। শিবানী মেহেন্দি লাগাবে।।তার হঠাৎ এই ইচ্ছেকে নিয়েই সুজয়ের দোকানে আসা।
-'কি গনেশদা? ক'দিন থাকছো'
সুজয়ের প্রশ্নের কিছুটা সলজ্জ উত্তরে গনেশ জানায় নবমী পর্যন্ত। সুজয় ও প্রতিক্রিয়া দেয় হেসে -'কবে শিখলে গো এই কাজ?'
গনেশ আরও গুটিয়ে গিয়ে বলে,বাবা,কতো কাজ তো করলাম, জোগাড়ে, ইটভাটায় জনমজুরী,তার পর তো মুড়ি ঘুগনি।পুজোয় কে আর ঘুগনি খায়,তাই ভাবলাম এতো কেবল ছাপ মারা,পুজোয় এসব চলে'
কথা বলতে বলতেই শিবানীর হাতে মেহেন্দি শেষ করে গনেশ। সুজয় পকেট থেকে টাকা বের করে গুঁজে দেয় তার হাতে।
গনেশ টাকাশুদ্ধু সুজয়ের হাতটা চেপে ধরে বলে,' বাবা, পুজোর পর আমাদের ফুটপাতের দোকান সব ভেঙ্গে দেবে বলেছে, যদি টাকা পয়সার দরকার হয় পেটের জন্যে একটু দেখিস'।
সুজয় দুটো হাত দিয়ে চেপে ধরে গনেশের হাতটা, বলে,"ভেবো না গনেশদা, দেখবো কি করা যায়'
সুজয়ের হাতদুটো ধরে বিষণ্ণ মুখে তাকিয়ে থাকে গনেশ।
Comments :0