নতুনপাতা
শারদ ১৪৩৩
ইচ্ছে
আগমনী — সনাতনী
মনীষ দেব
১৮ অক্টোবর ২০২৬
৪র্থ বর্ষ
সবুজ মাঠে কাশফুল — নীল আকাশে সাদা মেঘ — পদ্মদিঘির জলে নীল-লাল-সাদা পদ্ম তবুও বাজলো কোথায় আলোর বেণু?— উমা আঁধারে, উমা কাঁদছে....
উমা এলো — লোককথায়-কল্পকথায়-জীবনগাথায় কিন্তু উৎসব এলো কই!
অসুরের হুঙ্কারে চারিদিক ধ্বংস করে — বিদায় গাঁথা আগমনী এল — বই ধ্বংস — শিক্ষা ধ্বংস — শিশির ভেজা, শিউলী ফোটা বাংলা ধ্বংস। শেষ হয়ে গেল সনাতনীদের হাতে প্রথম দূর্গাপূজা মানুষের মৃত্যু মিছিলে। সাত বছরের আয়াংশ-র শেষ দূর্গাপূজা, বিহার থেকে সনাতনী বাংলায় এসেছিল সনাতনী দূর্গাপূজা দেখতে — দুঃস্বপ্নই হয়ে রইল আয়ংশ-র মতো অনেকের কাছেই সনাতনীদের হাতে প্রথম সনাতনী দূর্গাপূজা।
— 'ইচ্ছে' গুলির মৃত্যু হলো আগমনী বাংলায়।
— সনাতনীদের হুঙ্কারে।
Comments :0