NATUNPATA | SHARAD 1433 | POETRY | DUGGA ELO | SRIJITA BHATTACHARJEE | 18 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | কবিতা | দুগ্গা এল | নির্মলেন্দু শাখারু | ১৮ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  POETRY  DUGGA ELO  SRIJITA BHATTACHARJEE  18 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

কবিতা

দুগ্গা এল

নির্মলেন্দু শাখারু

১৮ অক্টোবর ২০২৬ 

৪র্থ বর্ষ 
   

দুগ্গা এল নদীর ধারে
দুধ-সাদা কাশ বনে...
দুগ্গা এল সব বাঙালির 
আকুল হওয়া মনে...!

দুগ্গা এল বাজবে পুজোর--
ঢাকের তাকুর নাকুর... 
দুগ্গা তলায় গান কবিতায় 
রবীন্দ্রনাথ ঠাকুর।

দুগ্গা এল মর্ত্যলোকে
সঙ্গে ছেলেমেয়ে...
দুগ্গা এল আগমনির-- 
গানের পরশ পেয়ে।

দুগ্গা এল অথই খুশির--
আলোয় লুটোপুটি...!
দুগ্গা এল সব ছোটোদের 
মনের মাঝে ছুটি।

 

Comments :0

Login to leave a comment