নতুনপাতা
শারদ ১৪৩৩
বলতে পারো
উত্তর
অমল কর
১৭ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
প্রশ্ন
১. শ্রীশ্রীচণ্ডী বা বৈবর্তিক পুরাণ অনুসারে প্রথম চারবার কে কে দেবী দুর্গার আরাধনা করেন?
২. দেবী দুর্গার আগমন বা প্রস্থানে বাহন কি কি?
৩. মধুপর্ক বা পঞ্চামৃত কি কি?
৪.পঞ্চপল্লব কি কি?
৫. পঞ্চশস্য কি কি?
৬. পঞ্চশাক কি কি?
উত্তর
১. শ্রীশ্রীচণ্ডী বা ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে দেবী দুর্গার প্রথম আরাধনা করেন স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও কল্যাণের জন্য। দ্বিতীয়বার মধু ও কৈটভ দৈত্যদের বধের উদ্দেশ্যে ব্রহ্মা, তৃতীয়বার ত্রিপুরাসুর হত্যার জন্য শিব এবং চতুর্থবার ইন্দ্র স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য।
২. দেবীর প্রধান বাহন সিংহ ( শক্তি ও শৌর্য)। মর্ত্যে আগমন ও প্রত্যাগমনে তিনি গজ(রবিবার বা সোমবার হলে সুখসমৃদ্ধি ও বৃষ্টি),ঘোড়া বা তুরঙ্গম(শনিবার বা মঙ্গলবার হলে দেশে ছত্রভঙ্গ, যুদ্ধ ও অশান্তি), নৌকা( বুধবার হলে শস্যশ্যামলা ও শুভ;অতিবৃষ্টিতে ক্ষতি), দোলা বা পালকিতে আগমন(বৃহস্পতিবার বা শুক্রবার হলে মহামারি,ভূমিকম্প ও বিপর্যয়),মহিষে গমন ( সোমবার বা রবিবার হলে রোগ শোক বৃদ্ধি (মোরগে গমন (শনিবার বা মঙ্গলবার হলে কলহ অশান্তি ও অশুভ)।
৩. মধুপর্ক বা পঞ্চামৃত হল: মধু,দই, চিনি,ঘি ও কাঁচা দুধ।
৪. পঞ্চপল্লব হল :আম,বট, অশ্বত্থ,পাকুড় ও যজ্ঞডুমুর।
৫.পঞ্চশস্য হল :ধান,মুগ, তিল, মাষকলাই ও যব।
৬.পঞ্চ শাক হল: কলমি,নটে,পুঁই, হেলেঞ্চা ও শুষনি।
Comments :0