NATUNPATA | SWADHINATA | QUZI | ANSWER | AML KAR | 20 AUGUST 2026 | 4th YEAR

নতুনপাতা | বলতে পারো | স্বাধীনতা | উত্তর | অমল কর | ২০ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SWADHINATA  QUZI  ANSWER  AML KAR  20 AUGUST 2026  4th YEAR

নতুনপাতা বলতে পারো

স্বাধীনতা - প্রশ্ন

 

অমল কর 

২০ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ 

জিজ্ঞাসা

১. মাস্টারদা সূর্য সেন -এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে কতজন মহিলা বিপ্লবী ছিলেন?
২. মাস্টারদা সূর্য সেন -এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে কতজন বিপ্লবী ছিলেন? কয়েকজন নেতৃত্বের নাম বলো।
৩. নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি? দলটি কবে প্রতিষ্ঠিত হয়?
৪. মহাজাতি সদনের নামকরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? কে কবে  উদবোধন করেন?
৫. চলচ্চিত্র পরিচালক রাজা সেনের দূরদর্শনে স্বাধীনতা বিষয়ক কাজ কি?
৬. চলচ্চিত্র পরিচালক রাজা সেন কি কি পুরস্কার পেয়েছেন?

সমাধান

১. মাস্টারদা সূর্য সেন -এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে মূল দুইজন মহিলা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত।
২. মাস্টারদা সূর্য সেন -এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে গণেশ ঘোষ লোকনাথ বল অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত প্রমুখ ৬৫ জন বিপ্লবী অংশগ্ৰহণ করেন। 
৩. নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক। প্রতিষ্ঠা দিবস: ০৩ মে, ১৯৩৯। 
৪. নেতাজি সুভাষচন্দ্র বসু-র অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর 'মহাজাতি সদন'-এর নামকরণ করেন ও পরে ভিত্তিপ্রস্তর
( ১৯/০৮/১৯৩৯) স্থাপন করেন। ১৯/০৮/১৯৫৮ তারিখে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এটি উদবোধন করেন।
৫. চলচ্চিত্র পরিচালক রাজা সেনের দূরদর্শনে স্বাধীনতা বিষয়ক কাজ 'দেশ আমার দেশ'।
৬. চলচ্চিত্র পরিচালক,টিভি সিরিয়াল ও তথ্যচিত্র নির্মাতা রাজা সেন ৩টি জাতীয় পুরস্কার ছাড়াও পেয়েছেন শিরোমণি, দাদাসাহেব ফালকে ও মায়ামৃদঙ্গ পুরস্কার।

 

Comments :0

Login to leave a comment