বাদ গিয়েছে নাম, তাঁদেরই কথা সিপিআই(এম)’র ভিডিও প্রচারে
ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। কী বলছেন তাঁরা? বাদ যাওয়া বিপন্ন মানুষের কথা সিপিআই(এম)’র ভিডিও প্রচারে। এসআইআর-র ফলে সব থেকে বেশি হেনস্তার শিকার হয়েছেন প্রান্তিক গরিব অংশের মানুষ।
সমস্যার শিকার সাধারণ বহু মানুষের সেই কথাই উঠে এসেছে সিপিআই(এম)-র সোশাল মিডিয়ায় প্রচারিত এই ভিডিও-তে দেখা যাচ্ছে গরিব প্রান্তিক মানুষ প্রশ্ন তুলছেন।
এক মহিলা ভিডিও-তে বলছেন যে 'আমার নাম কেন কেটে দেওয়া হলো? আমি কি ভোট দেইনি, আমি কি এই দেশে বাস করি না। কোথায় থাকি?'।
অন্য একজন বলছেন যে ‘আমরা চার পুরুষ ধরে এই ভিটেতে রয়েছি কিন্তু আমাদের সন্তানদের নাম বাদ গিয়েছে। কেবল আমি এবং আমার স্ত্রী ২০০২ সালে ভোট দিয়েছিলাম তাই আমাদের নাম রয়েছে।‘
আরও এক মহিলা বলেন, ‘‘আমাদের বাড়িতে পাঁচজন ভোটার। চারজনেরই নাম বাদ। আমার ছেলেরা বাইরে থাকে। ভোটার কার্ড না থাকলে সেখানে কাজ করবে কিভাবে ?"
এসআইআর পর্বের শুরু থেকে কেন্দ্রের বিজেপি এবং কমিশন বলে এসেছে যে এসআইআর’র মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীরা বাদ যাবে। আসলে বিজেপি সংখ্যালঘুদের উদ্দেশ্য করে এই প্রচার চালিয়েছে। কিন্তু গোটা প্রক্রিয়ায় যে ৯১ লক্ষ মানুষ বাদ পড়েছেন তাদের মধ্যে একদিকে যেমন সংখ্যালঘু মানুষের নাম রয়েছে তার থেকেও বেশি যে অংশের মানুষের নাম বাদ গিয়েছে তাঁরা হলেন গরিব প্রান্তিক অংশের মানুষ। বহু মানুষের নাম বাদ পড়েছে বৈধ নথি থাকা সত্ত্বেও। সামান্য নামের বানান ভুলের জন্য বাদ গিয়েছে নাম।
আবার এমন নথি চাওয়া হয়েছে, যা বন্যায়, নদী ভাঙনে তলিয়ে গেছে। কিংবা উদ্বাস্তু মানুষ, যাঁরা ঘরহারা তাঁদের পক্ষে জোগাড় করা সম্ভব কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন।
আবার অন্যদিকে যারা অতিকষ্টে তাদের নথি জমা করেছিলেন অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে রাজ্যের তৃণমূল সরকার এসআইআর পর্বে যারা নথি জমা নেওয়া এবং আপলোড করার ক্ষেত্রে তাদের প্রভাব খাটানোয় গোটা প্রক্রিয়াটাই ঘেঁটে যায় এবং তৈরী হয় লজিকাল ডিসক্রিপেন্সি'র মতো সমস্যা।
এই সমস্ত সমস্যার বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভ জানালেও রাজ্য ও কেন্দ্রের সরকার তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।
সিপিআই(এম) বলেছে যে এসআইআর-র নামে মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে কমিশন। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে চলছে কমিশন। যাতে যোগ্য কোনও ভোটারের নাম বাদ না যায় তাই জন্য শনিবারও ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে জেসপ বিল্ডিংয়ে সিইও দপ্তর পর্যন্ত মিছিল করেছে বামফ্রন্ট।
Comments :0