assembly 2026 Sainthia

''এখানে আমরা কয়লা খনি করতে দেবনা'', সিপিআই(এম) প্রার্থীর প্রচারে জানাচ্ছেন দেউচার মানুষ

জেলা বাংলা বাঁচানোর ভোট

সোমবার মহম্মদবাজারের দেউচা পঞ্চায়েত আদিবাসী এলাকায় প্রচার দেবু চুনারির। ছবি: রুহুল আমিন।

পাথর শিল্পকে ধ্বংস করে রাজ্য সরকার সেখানে দেউচা পাঁচামী এলাকায় খোলা মুখ কয়লা খনি করার জন্য মরিয়া। খোলা মুখ কয়লা খনির জন্য আদিবাসী অনাদিবাসী গরিব মানুষদের জমি জায়গা ঘর বাড়ি সব উচ্ছেদ করার একটা চক্রান্ত করছে। পরিবেশ ধ্বংসের পথে। ফলে এলাকার আদিবাসী থেকে সাধারন মানুষ এই কয়লা খনির বিরুদ্ধে সোচ্চার। তারা চাইনা এই চালু পাথর শিল্পকে ধ্বংস করে কয়লা খাদান করতে। কৃষি, শিল্প, খনি, কর্মসংস্থান, জীবন-জীবিকা, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও সম্প্রতি রক্ষা ও মহিলাদের নিরাপ্তার দাবিতে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী দেবু চুনারি সোমবার নিবিড় প্রচার করেন মহম্মদবাজার ব্লকের দেউচা ও আঙ্গারগড়িয়া অঞ্চলে।

বীরভূম জেলার দেউচা ও পাঁচামী পাথর শিল্প সাঁইথিয়া বিধানসভার মহম্মদবাজার ব্লক এলাকায়। এখানকার বিখ্যাত কালো পাথর সারা দেশে রপ্তানি হয়। প্রতিদিন হাজার হাজার গাড়ি পাথর নিতে আসে এই পাথর শিল্পাঞ্চলে। বর্তমানে সিন্ডিকেট রাজ সারা রাজ্য জুড়ে সক্রিয়। তাদের ছাড়া কেউ সরাসরি মাল কেনাবেচা করতে পারবেনা। ২০১১ সালের পর ব্যাপক সিন্ডিকেট রাজের নামে শাসকদল সেখানে ডিসিআর এর নামে ব্যাপক তোলাবাজি শুরু করে। বর্তমানে এই শিল্পে এলাকার কয়েক লক্ষ মানুষ এই পাথর শিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভর শীল।    নির্বাচনে প্রচারের সময় প্রার্থীকে কাছে পেয়ে আদিবাসী, শ্রমিক, কৃষক তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। সেখানে আঙ্গারগড়িয়ার বাসিন্দা প্রভাস মাল সহ অনেকেই অভিযোগ করে বলেন, "এখানে কয়লা খনির নামে মানুষকে প্রতারিত করে পাথর খাদানকে কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে সরকার। এখানে চারশো ফুট নীচে কয়লা রয়েছে। তার উপর আছে পাথারের গভীর পাথরের স্তর। এত মাটি পাথর কোথায় রাখা হবে? একটা অবাস্তব পরিকল্পনা। এই প্রকল্পের ফলে হাজার পরিবার উচ্ছেদ হবে। তাদের পুনর্বাসনের কী হবে? রাজ্য সরকারের কোনও পরিকল্পনা নেই। এখানে আমরা কয়লা খনি করতে দেবনা।"

পানীয় জলের সঙ্কট রয়েছে এই ব্লকে। পঞ্চায়েতকে লুটে গরিব মানুষের কাজের অধিকার থেকে সমস্ত প্রকল্পে ব্যাপক দূর্নীতি করছে তৃণমূল। মানুষ এবার যোগ্য জবাব দেবে এই ভোটে। প্রার্থী দেবু চুনারি মানুষের অভাব অভিযোগের মন দিয়ে শুনছেন। তিনি বলেন, "১৫ বছর ধরে তৃণমূল এই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য সব কিছুকেই ধ্বংস করেছে। আমি আপনাদের আন্দোলনের সাথী। আগামী বিধানসভায় বিজেপি ও তূণমূলকে না সরালে গরিব সাধারন মানুষ বাঁচবে না। আপনারা বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন।"
                                               
 

Comments :0

Login to leave a comment