KASBA OC SUSPEND

কসবা থানার ওসিকে সাসপেন্ড করলো কমিশন

রাজ্য কলকাতা বাংলা বাঁচানোর ভোট

কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথ সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। বার বার তার বিরুদ্ধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি সোনা পাপ্পুকে আড়াল করার অভিযোগ তুলেছে সিপিআই(এম)। সম্প্রতি কাঁকুলিয়া অঞ্চলে যেই হিংসার ঘটনা ঘটেছে তাতে নাম জড়ায় সোনা পাপ্পুর। কসবা থানা তাকে ফেরার দেখায়। কিন্তু হালতু, কসবা সহ একাধিক এলাকায় তাকে পুজোয় যোগ দিতে বা নিজের জন্মদিন পালন করতে দেখা গিয়েছে।
অন্যদিকে অর্থীক তচরূপের মামলায় ৮ এপ্রিল বুধবার সোনা পাপ্পুকে তলব করেছে ইডি। তার বাড়িতে তল্লাসি চালিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।
ফার্ন রোডে তার বিলাসবহুল বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। অভিযোগ, নির্মাণকাজের নামে কোটি কোটি টাকা তুলেছে সোনা পাপ্পু আর সেই টাকা তিনি পৌঁছে দিতেন প্রভাবশালীদের কাছে। সেই বিপুল পরিমাণ টাকার সূত্র খুঁজতেই সেদিনের অভিযান চালানো হয়।  
জানা গিয়েছে, সোনা পাপ্পুর ফার্ন রোডের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র। পাশাপাশি, পাপ্পু ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। কিছুদিন আগে, গোলপার্কের কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষের গুলি চালানোর অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় সোনা পাপ্পুকে।  
এই ঘটনার পরেই ক্ষোভের কথা বলেন স্থানীয়রা। উঠে আসে এলাকা দখল ও বস্তি দখল প্রসঙ্গ, বেআইনি নির্মাণ-সহ একাধিক বিষয়। কসবা, ঢাকুরিয়া আর হালতু চত্বরে রয়েছে তার প্রভাব। স্থানীয়দের অভিযোগ, কলকাতা পুরসভার ৬৭ নম্বর ও ৯১ নম্বর ওয়ার্ডে শাসকদলের হয়ে ভোট লুঠ, তোলাবাজি সহ একাধিক দিক সামলায় সোনা পাপ্পু। 
এর আগে ২০২২ সালে তার নাম কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় জুড়ে জেলবন্দি করেছিল কলকাতা পুলিশ। কিন্তু কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসে এবং আবার শুরু হয় প্রভাব প্রতিপত্তি।

Comments :0

Login to leave a comment