Ronaldo

এটাই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ — বিশ্বকাপের মাঝেই অবসরের ইঙ্গিত বোন কাটিয়ার

খেলা বিশ্বকাপ ২০২৬

এটাই কি আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর শেষ বিশ্বকাপ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলমহলে। তারই মধ্যে পর্তুগাল অধিনায়কের বোন কিটায়া অ্যাভায়ারো এমন মন্তব্য করলেন, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে। তার দাবি, চলতি বিশ্বকাপই হতে পারে রোনাল্ডোর জাতীয় দলের জার্সিতে শেষ টুর্নামেন্ট।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের শেষ ৩২-এর ম্যাচের আগে টরন্টোর বিএমও ফিল্ডের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাটিয়া বলেন, ‘আমি যা জানি তাতে ও খুব শিগগিরই জাতীয় দলকে বিদায় জানাতে পারে। আজই বিদায় বলছে না, কিন্তু সেই সময় আর বেশি দূরে নয়। তাই যতদিন ও খেলছে, উপভোগ করুন। ওর মতো ফুটবলার খুঁজে পাওয়া খুব কঠিন হবে।’
রোনাল্ডো কি এক হাজার ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করার পরই অবসর নেবেন— এমন প্রশ্নের উত্তরে কাটিয়া স্পষ্ট করে জানান, তিনি ক্লাব ফুটবল নয়, শুধুমাত্র পর্তুগাল জাতীয় দলের কথাই বলছেন। তার কথায়, আমি নির্ভরযোগ্য সূত্র থেকে যা জেনেছি, তাতে এই বিশ্বকাপই ওর জাতীয় দলের হয়ে শেষ বিশ্বকাপ।
এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়ে শেষ ষোলোয় পৌঁছে যায় পর্তুগাল। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন রোনাল্ডো। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করে দলকে জয় এনে দেন গনসালো রামোস। 
৪১ বছর বয়সী রোনাল্ডো পর্তুগালের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা একাধিক বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তার নেতৃত্বেই পর্তুগাল ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় এবং ২০১৯ সালে প্রথম ইউইএফআ নেশান লিগ শিরোপা জেতে।
তবে রোনাল্ডো নিজে এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে তার বোনের মন্তব্য ঘিরে জল্পনা বাড়লেও, পর্তুগাল অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে ফুটবলপ্রেমীদের।

Comments :0

Login to leave a comment