বৃহস্পতিবার বাঁকুড়া ও খাতড়া মহকুমা শাসক দপ্তরে বামফ্রন্টের ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র পেশ করেন। মনোনয়ন পত্র জমা দেন বাঁকুড়া কেন্দ্রের সিপিআই(এম)প্রার্থী অভয়ানন্দ মুখোপাধ্যায়, বড়জোড়া কেন্দ্রের সিপিআই(এম)প্রার্থী সুজিত চক্রবর্তি, শালতোড়া কেন্দ্রে সিপিআই(এম)প্রার্থী নন্দদুলাল বাউরি, ছাতনা কেন্দ্রে আরএসপি প্রার্থী রাজীব কর ও ওন্দা কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী অসিত শর্মা। এই পাঁচটি বিধানসভা এলাকা থেকেই মানুষজন এসেছিলেন প্রার্থীদের সঙ্গে। এদিন খাতড়ায় মনোনয়নপত্র জমা দিলেন রানীবাঁধ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবলীনা হেমব্রম, রাইপুর কেন্দ্রে সিপিআই(এম)প্রার্থী রামচন্দ্র মান্ডি, ও তালডাংরা কেন্দ্রে সিপিআই(এম)প্রার্থী দেবকান্তি মহান্তি।
এদিন রঘুনাথপুর থেকে পুরুলিয়া, ঝালদা সর্বত্রই ঢাকা পড়েছিল লাল পতাকায়। জেলার নটি বিধানসভার মধ্যে সাতটি বিধানসভার বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা এদিন মনোনয়নপত্র পেশ করেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চারিদিকে ছিল জনজোয়ার। মানুষ পথে নেমেছিলেন প্রার্থীদের নিয়ে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়ন্তন ঘোষ এবং বলরামপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নমিতা মাহাতোকে নিয়ে মিছিল কয়েক হাজার মানুষ গোটা শহর পরিক্রমা করার পর জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র পেশ করেন কাশিপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুলেখা বাউরী, পাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী অলোক কুমার বাউরী এবং রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম)প্রার্থী গণেশ বাউরী।
বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী পরিমল কুমার এবং জয়পুর বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোর মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার সুসজ্জিত মিছিল করে এগরা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করলেন এগরা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সুব্রত পন্ডা ও পটাশপুর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী সৈকত গিরি। মিছিলে অংশগ্রহণকারী ছাত্র, যুব, মহিলা ও প্রবীণ মানুষদের মধ্যে ছিল প্রবল উৎসাহ-উদ্দীপনা।
কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন ৩ জন সিপিআই(এম) প্রার্থী। সুসজ্জিত মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র তাঁরা জমা দেন। বামফ্রন্ট মনোনীত পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সত্যরঞ্জন দাস, কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নারায়ণ দাস ও সাগর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী স্বপন সিংহ মনোনয়ন পত্র দাখিল করেন।
কাকদ্বীপ মহকুমার ৩ জন সিপিআই(এম) প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে লাল ঝান্ডা নিয়ে মিছিল করেন বামফ্রন্টের কর্মী সমর্থকরা।
Comments :0