Biman Bose

শহীদ জননীকে জয়ী করার আহ্বান বিমান বসু’র

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

বুধবার নদীয়া জেলার কালিগঞ্জ বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী একমাত্র সন্তান হারা সেই শহীদের মা সাবিনা ইয়াসমিনের সমর্থনে এক বিরাট প্রচার মিছিলে অংশ নেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। এদিন তীব্র তাপদাহকে উপেক্ষা করেই এই সুসজ্জিত মিছিল পলাশী রেলগেট সংলগ্ন সিপিআই(এম) পার্টি অফিসের সামনে থেকে যাত্রা শুরু করে। মিছিল দেবগ্রাম চৌরাস্তা মোড়, গরুর হাট, দক্ষিণপাড়ার দীর্ঘ পথ অতিক্রম করে কাটোয়া মোড়ে এসে শেষ হয়। ব্যাপক অংশের মানুষ এদিনের মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। হুড খোল গাড়িতে প্রার্থী সাবিনা ইয়াসমিন, বিমান বসু ছাড়াও সামনের সারিতে ছিলেন মেঘলাল শেখ অলকেশ দাস প্রমূখ। মিছিলকে কেন্দ্র করে রাস্তার দু' ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ মিছিলের উত্তাপ নিয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মিছিলে অংশ নেওয়াদের মেজাজি স্লোগান এবং কুশল বিনিময়ের প্রতিটা মুহূর্তের সাধারণ উচ্ছ্বসিত মানুষের শরীরী ভাষা ও সৌজন্য বিনিময়ের ঢলে এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিকল্প লাল ঝাণ্ডার প্রতি মানুষের আস্থা ফেরার চিত্র প্রতিফলিত হয়েছে। মিছিলে অংশগ্রহণ গ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন বিমান বসু। তিনি লাগামহীন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ও মানুষের প্রকৃত উন্নয়নের স্বার্থে এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন। 
এদিন কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে লেনিনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিমান বসু। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজ আমার এমন একটা সময়ে এখানে মিলিত হয়েছি, যে সময়ে রাজ্যে নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে সমাজ বদলের লড়াই করা যায় না। কিন্তু মানুষের স্বার্থে সমাজের স্বার্থে জনগণের জন্য কাজ করা যায়। কমরেড লেনিন ছিলেন সমাজ বদলের রাষ্ট্র বদলের নেতা। যে পথ তিনি দেখিয়েছেন সে পথে সমাজের নিপীড়িত, বঞ্চিত, শোষিত সাধারণ শ্রমিক, কৃষক, খেতমজুর, সহ মেহনতি মানুষ, সাধারণ মধ্যবিত্তরা যৌথভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাফল্য অর্জন করেছেন। আজকের এই মুহূর্তে তাঁর অমর স্মৃতির দিনে সমাজের সামনে মানুষের সামনে দায়িত্ব এসে পড়েছে। সমাজ বদলের লড়াইকে সম্পূর্ণতা দিতে, গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ ও রাজ্যের দুই শাসক দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের নির্বাচনে জয়ী করে বিধানসভায় পাঠিয়ে মানুষের স্বার্থে ভূমিকা পালনের দায়িত্বে আসীন করুন। তিনি বলেন, মানুষের বাড়িতে বাড়িতে  যান। কথা বলুন। তাদের জীবন যন্ত্রণার কথা শুনুন। তিনি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অদ্বৈত বিশ্বাসকে জয়ী করার আহ্বান জানান। 
কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে গোটা সভ্য সমাজ। বিগত উপনির্বাচনের গননা সম্পূর্ণ হবার আগেই, নিশ্চিত জয়ের আনন্দে তৃণমূল আশ্রিত সমাজবিরোধীদের হাতে খুন হতে হয়েছে ছোট্ট তামান্নাকে। কারণ শুধুমাত্র তার পরিযায়ী বাবা, মা সহ পরিবারের সদস্যরা ছিলেন লাল ঝাণ্ডার সমর্থক। তারা তৃণমূলকে ভোট দেয়নি। তথাপি জিতেছে তৃণমূল। তাই তাদের ওপরে আক্রমণ করতে হবে। ফুটফুটে তামান্নাকে লক্ষ্য করে সেই উন্মত্ত দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে শহীদ হয় ছোট্ট তামান্না। ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। এফআইআর এ নাম থাকা দাগি অভিযুক্ত ১১ জনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বসু এদিন তামান্নার বিচারের দাবি করেছেন। তামান্না শহীদ হয়ে শুধুমাতে তাঁর পিতা-মাতার কোল খালি করেনি, গোটা সমাজে এক কালো দৃষ্টান্ত স্থাপন করেছে শাসক তৃণমূল। একমাত্র সন্তান হারা সেই শহীদের মা এই কেন্দ্রে লাল ঝান্ডাকে আঁকড়ে নির্বাচনে সিপিআই(এম)’র প্রার্থী হয়েছেন। তাঁকে সামনে রেখে গোটা বিধানসভা কেন্দ্র জুড়েই প্রচারে তীব্র ঝড়ও উঠেছে এই কেন্দ্রে।  

Comments :0

Login to leave a comment