Raniganj Rally

জ্বালানির দাম কমানোর দাবিতে মিছিল রানিগঞ্জে

জেলা

পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রানিগঞ্জে সিপিআই(এম)'র মিছিল। ছবি: মলয়কান্তি মণ্ডল

পেট্রল -ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয়ে মিছিল হলো রানিগঞ্জ কয়লাঞ্চলে। রবিবার বিকেলে পোস্ট অফিস ময়দান থেকে মিছিল এন এস বি রোড, সি আর রোড, বড়বাজার হয়ে নেতাজি মূর্তির সামনে শেষ হয়। লালঝাণ্ডা নিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা শ্লোগান তোলে, পেট্রল ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। মিছিলের পুরোভাগে ছিলেন পার্টিনেতা সুপ্রিয় রায়, রুনু দত্ত প্রমুখ। মিছিল শেষে বক্তব্য রাখেন হেমন্ত প্রভাকর, গৌরব ধল্ল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে পণ্য পরিবহণের খরচ বাড়ে। এর ফলে জিনিসপত্রের দাম বাড়ে। প্রতিদিন ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার গঠনের পর সাধারণ মানুষের ওপর বোঝা বেডেই চলছে। বিজেপি সরকারের হুঁশ না ফিরলে বৃহত্তর আন্দোলন হবে।

Comments :0

Login to leave a comment