Shantipur

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন, বন্ধ বাস চলাচল

জেলা

বাস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস চালকদের। চরম হয়রানি শিকার নিত্য যাত্রীদের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাস স্ট্যান্ডের। জানা যায় শান্তিপুরের বাসকর্মী চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে বসসায় জড়িয়ে পড়ে কিছু টোটো চালক। অভিযোগ শান্তিপুরের কয়েকজন টোটোচালক বুধবার রাতে বাসকর্মী চিরঞ্জিত বিশ্বাসকে বেধড়ক মারধর করে। এরপর গুরুতর আহত অবস্থায় থাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এরপরই বাসচালকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর এর আগেও বাস চালকদের সঙ্গে টোটো চালকদের যাত্রী তোলা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। বাসচালকদের দাবি যতক্ষণ পর্যন্ত না অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। মূলত নৃসিংহপুর বাস স্ট্যান্ড থেকে শান্তিপুর কৃষ্ণনগর এবং শান্তিপুর দত্তপুলিয়া দুটি রুটের বাস চলে। এই দুটি রুটের বাস শুক্রবার সকাল থেকে বন্ধ রেখেছে তারা। নৃসিংহপুর ফেরিঘাট দিয়ে যে সমস্ত যাত্রীরা এপারে আছেন তারা বাস না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা বিজয় ঘোষ বলেন,‘‘বাসকর্মীকে মারার কারণে সকাল থেকে দেখছি বাস সম্পূর্ণ বন্ধ করে রেখেছে। আজ সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে দেখছি।’’ মালদা থেকে নৃসিংহপুর ঘাটে এসেছেন বীরেন পাল। তিনি বলেন, ‘‘এসে দেখছি সব বাস বন্ধ রয়েছে। সেই কারণে চরম সমস্যায় পরেছি আমরা। এখন কোন রকম ভাবে আমাদের টোটো কিংবা অটো নিয়েই যেতে হবে।’’

Comments :0

Login to leave a comment