Uttar Pradesh

সমাজবাদী পার্টির প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ কংগ্রেসের, মসৃণ বোঝাপড়া চায় অখিলেশ

জাতীয়

আসন সমঝোতা নিয়ে আলোচনার মাঝেই পাঁচটি আসনে সমাজবাদী পার্টির প্রার্থী ঘোষণা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচনের আসন সমঝোতা নিয়ে আলোচনা চালাচ্ছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। কংগ্রেসের পক্ষ থেকে ১০০টির বেশি আসন দাবি করা হয়েছে। অখিলেশের দলকে সেই তালিকাও তারা দিয়েছে। অন্যদিকে ৪০৩টি আসনের মধ্যে কংগ্রেসকে ২৬টি আসন ছাড়তে রাজি সমাজবাদী পার্টি। 
এই আলোচনা প্রক্রিয়ার মধ্যে সমাজবাদী পার্টির পক্ষ থেকে যেই আসন গুলোয় প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে সাহারানপুরের দুটি আসন যা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। অখিলেশের দলের পাঁচ প্রার্থীর নাম প্রকাশের পর উষ্মা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তাদের কথায় একতরফা ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। 
সহারানপুরের কংগ্রেস সাংসদ মাসুদ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কংগ্রেসের পক্ষ থেকে সরকারি ভাবে সমাজবাদী পার্টিকে আসন তালিকা দেওয়ার আগেই সমাজবাদী পার্টির ২৬টি আসন দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। তার কথায় কংগ্রেস এবং সমাজবাদী পার্টির আসন নিয়ে এই দ্বন্দ আসলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তিনি আরও জানিয়েছে কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি কিন্তু জোটের কথা মাথায় রেখে তারা তা ঘোষণা করছেন না। 
কংগ্রেসের সাথে এই দ্বন্দ প্রকাশ্যে আসতেই মাঠে নেমেছেন অখিলেশ। সমাজিকমাধ্যমে বার্তাও দিয়েছেন কংগ্রেসকে। তার কথায় সামপ্রদায়িক শক্তিকে পরাস্ত করতে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। তিনি জানিয়েছেন ২৬টি আসন কংগ্রেসকে ছাড়া হবে। এর পাশাপাশি কংগ্রেসের কোন দাবি থাকলে তাও তারা জানাতে পারেন, সেই আসন গুলো নিয়েও হবে আলোচনা। প্রার্থী বাচাইয়ের ক্ষেত্রেও নিজেদের মধ্যে আলোচনা করে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন অখিলেশ।
উল্লেখ্য সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি জানিয়ে দিয়েছেন যে বিজেপিকে পরাস্ত করতে বামপন্থী শক্তি গুলো কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সাথে এক হয়ে লড়াই করবে। আসন সমঝোতা নিয়ে সমাজবাদী পার্টির সাথে বামপন্থীদের আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment