মল্লিকবাজারের বহুতলে আগুন। দমকলের ৭টি ইজ্ঞিন চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। এদিন বেলা ১২টার পর আগুন লাগার খবর পাওয়া যায়। স্থানীয়রা জানাচ্ছেন বহুতলের যেই জায়গায় আগুন লেগেছে তা একটি গোডাউন। কাপড়ের গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
এলাকা ঘন বসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকলের পাশাপাশি স্থানীয়রাও চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। আশপাশে বাড়ি এবং দোকান থাকায় দমকলের পক্ষে ঢুকতে সমস্যা তৈরি হচ্ছে। আগুনের ভয়াবহতা এতটাই যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া।
Fire
মল্লিকবাজারের বহুতলে আগুন
×
Comments :0