assembly 2026 jalpaiguri

সুসজ্জিত মিছিলে জনতার ঢল জলপাইগুড়িতে

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

বামপ্রার্থীর হয়ে প্রচারে অভিনেতা বাদশা মৈত্র, মিছিলে ঢল জনতার

"চোর তাড়াও রাজ্য বাঁচাও,বাংলা বাঁচাতে লাল ফেরাও", স্লোগান তুলে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য, চা বাগান, কৃষ্টি, সংস্কৃতির উন্নয়নের দাবিতে জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, জলপাইগুড়ির চা বাগান ফাঁকা পড়ে থাকা জমিতে শিল্প স্থাপন, আলু চাষীদের জন্য সরকারি সঠিক নির্দিষ্ট পরিকল্পনা সহ মিনি ভারতবর্ষ হিসেবে পরিচিত জলপাইগুড়ি পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনা, জেলার পর্যটন রেল যোগাযোগ ব্যবস্থা কে উন্নত করার দাবি সহ বিভিন্ন দাবিতে এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে এক ইঞ্চিও জমি না ছাড়ার বার্তা দিয়ে  সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র জানান, জেলার সাতটি আসনেই বাম প্রার্থীরা জেতার ব্যাপারে আশাবাদী। শাসক তৃণমূল বিজেপির অত্যাচারে অতিষ্ঠ মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বামপন্থী গণতান্ত্রিক শক্তিকেই এবারের নির্বাচনে জয়যুক্ত করবেন। 

এদিনের ঢাক-ঢোল, লালবেলুন সহযোগে সুসজ্জিত মিছিলে কর্মী সমর্থক নেতৃবৃন্দের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পান্ডাপাড়া কালি বাড়ি সিপিআই(এম)'র দপ্তরের সামনে থেকে সামনে থেকে মিছিল শুরু করে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে এসে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে মিছিল শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র। বক্তব্য রাখেন প্রার্থী দেবরাজ বর্মন সহ বিশিষ্ট অভিনেতা চলচ্চিত্র শিল্পী বাদশা মৈত্র। মিছিল শহর পরিক্রমা করার সময় বহু মানুষ হাত নাড়িয়ে বামপন্থী প্রার্থীকে উৎসাহিত করেন এবং পাশে থাকার বার্তা দেন। সভায় বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বাদশা মৈত্র এক অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, বিহারের বাসিন্দা এক ট্যাক্সি ড্রাইভার বিজেপির ডবল ইঞ্জিন সরকার'র কথায় বিহারে ক্ষমতায় আসা বিজেপি সরকার সহ কেন্দ্রের বিজেপি সরকারকে 'জুমলাবাজ'দের সরকার বলে উল্লেখ করেছেন। 
বাদশা মৈত্র আরও বলেন, বামপন্থীরা এখনও তাদের চিরাচরিত পায়ে হাঁটা মিছিল করেন। কারণ তারা মানুষের পাশাপাশি মানুষকে সঙ্গে নিয়ে থাকতে ভালোবাসেন।  এসআইআর প্রক্রিয়াকে জটিল করে তুলেছে তৃণমূল। তৃণমূল-বিজেপি দুটো দলই এসআইআর'র মধ্য দিয়ে বিভেদের রাজনীতি করে গত কয়েক বছর সরকার চালানো তাদের ব্যর্থতা ঢাকতে মরিয়া। তাই মানুষের দৈনন্দিন সমস্যাকে পিছনে রাখতে ধর্মের ভিত্তিতে এসআইআর'র নাম বাদ দেওয়া হয়েছে? জলপাইগুড়ির তৃণমূল প্রার্থীকে লুঠেরা বাহুবলি প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন টিএমসি বিজেপি এ ধরনের প্রার্থী করবে এটাই স্বাভাবিক। অপরদিকে বামেদের প্রার্থী শিক্ষক দেবরাজ বর্মন সমাজে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি ছাত্র যুব আন্দোলন করে যুবদের কাজের দাবিতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে তিনি লড়াই করে চলেছেন। তাই সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মনকে আগামী ২৩ শে এপ্রিল কাস্তে হাতুড়ি তারা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান ও জানান তিনি।
 

Comments :0

Login to leave a comment