EC Additional Counting Observer

রাজ্যে নিযুক্ত ১৬৫ অতিরিক্ত গণনা পর্যবেক্ষক, ৭৭ পুলিশ পর্যবেক্ষকও

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

পশ্চিমবঙ্গে গণনার জন্য ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক কে নিয়োগ করলো নির্বাচন কমিশন। 
কমিশন জানিয়েছে যে অতিরিক্ত গণনা পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে এর আগে নিযুক্ত গণনা পর্যবেক্ষকদের সহায়তার জন্য। এই অতিরিক্ত গণনা পর্যবেক্ষকরা নিযুক্ত হবেন ১৬৫ বিধানসভা কেন্দ্রের গণনায়। এইসব বিধানসভা কেন্দ্রে গণনা হবে একাধিক গণনা কক্ষে। 
পুলিশ অবজারভারদের নিয়োগ করা হয়েছে গণনা কেন্দ্র এবং সংলগ্ন এলাকার সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি করার জন্য।
নির্বাচন কমিশন জানিয়েছে গণনা কেন্দ্রে রিটার্নিং অফিসাররা যে আইডেন্টিটি কার্ড দেবেন সেগুলি দেওয়া হবে ইসিআই নেটের নির্দিষ্ট মডিউলের মাধ্যমে। আরো বলা হয়েছে যে প্রতিটি আইডেন্টিটি কার্ড কিউআর কোড ভিত্তিক ফটো আইডির মাধ্যমে দেওয়া হবে। প্রার্থী এবং তার এজেন্টদের এভাবেই দেওয়া হবে আইডেন্টিটি কার্ড। 
উল্লেখ্য পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি নির্বাচনে গণনা কেন্দ্রে বুঅ আধিকারিক রেখে গণনা প্রবাহিত করার অভিযোগ উঠেছে। 
কমিশন বলেছে ১৭ সি-২ ফর্মে গণনার ফলাফল লিখিত থাকবে। কাউন্টিং এজেন্ট দের সেই ফলাফলের কাগজ দেওয়া হবে সই করার জন্য। কাউন্টিং এজেন্টরা চাইলে এই প্রক্রিয়া একাধিকবার গ্রহণ করা হবে। 
প্রত্যেকটি কাউন্টিং টেবিলে মাইক্রো অব সার্ভাররা নিজেদের মতো করে ফলাফল নথিভূক্ত রাখবেন। প্রতিটি রাউন্ডের শেষে মাইক্রো অব সার্ভাররা তাদের নথিভূক্ত ফলাফল কাউন্টিং অবজারভারদের কে দেবেন।

Comments :0

Login to leave a comment