Assembly 2026 Polling: Shyampukur

ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা শ্যামপুকুর, জোড়াসাঁকোতে

রাজ্য কলকাতা বাংলা বাঁচানোর ভোট

সিটি কলেজে ভোটদাতাদের লাইন।

ভোটের লাইনে দাঁড়ানো ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা সংক্রান্ত একাধিক অভিযোগ উঠল শ্যামপুকুর এবং জোড়াসাঁকোতে। আবার নির্বাচনী আধিকারিক সেজে ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটাানোর চেষ্টার অভিযোগও উঠেছে। অভিযোগ মুখ্যত উঠেছে তৃণমূলের কাউন্সিলর এবং কর্মীদের বিরুদ্ধে। 
অভিযোগ, শ্যামপুকুর কেন্দ্রে কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডের ১১২ নম্বর বুথে তৃণমূল সরাসরি ভোটাদের বলে দিতে থাকে কোথায় ভোট দিতে হবে। এছাড়াও ১০ নম্বর ওয়ার্ডে মুখ্য নির্বাচনী আধিকারিক দাবি করে এক তৃণমূল কর্মী ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে বলে অভিযোগ। 


এছাড়াও বেশ কয়েকটি রাস্তায় ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বেআইনি জমায়েত করতেও দেখা যায় শাসকদলকে। এই কেন্দ্রে ২৪ নম্বর ওয়ার্ডে ভিভিপ্যাট কাজ না করার অভিয়োগ রয়েছে। এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদে শান্তিপূর্ণ হচ্ছে নির্বাচন । 
জোড়াসাঁকো কেন্দ্রে ১৯০ নম্বর পার্টের বিএলও’র বিরুদ্ধে অভিযোগ ওঠে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি। ভোটদাতারাই এই ঘটনার প্রতিবাদ করেন। কাছাকাছি সিপিআই(এম)’র ক্যাম্পে নিয়ে এই ঘটনার কথা জানান ভোটদাতাদের একাংশ। কুইক রেসপন্স টিম চলে আসে। 
অন্য একটি জায়গায় তৃণমূলের কাউন্সিলর সুপর্ণা দত্ত দশ জন তৃণমূল কর্মীসহ পোলিং স্টেশনের সামনে ঘুরে ঘুরে ভোটের প্রভাবিত করার চেষ্টা করেন। এছাড়াও তৃণমূলের কয়েকজনকে বাইক মিছিল করে ভোটারদের কয়েকটি জায়গায় ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। 
পাশাপাশি কাশীপুর -বেলগাছিয়া অঞ্চলেও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মূলত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। 
এদিন বি কে পাল অ্যাভিনিউয়ের আহেরিটোলা বঙ্গ বিদ্যালয়ে এক ভোটদাতা বলেন যে এসআইআর আবহের কারণে ভোটদানের হার বেড়েছে। এসআইআর ঘিরে আতঙ্ক রয়েছে। ক্ষোভ রয়েছে দুর্নীতি, অপশাসনেও।

Comments :0

Login to leave a comment