রানি রাসমণি থেকে সরিয়ে ওয়াই চ্যানেলে সভা সরিয়ে দিয়েছে প্রশাসন। বামফ্রন্টের সভাপতি বিমান বসু বলেন, এস আই আর এর নাম করে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আইন বদল করে ইচ্ছা মতো কমিশনার নিয়োগ করা হয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ করা না পর্যন্ত আন্দোলন চলবে। তাকে বাধ্য করা হবে পদ ছাড়তে। তিনি বলেন, প্রশাসন গতকাল বিকেলে জানিয়েছে রানী রাসমণি তে কর্মসূচি করা যাবে না। তারপর বামপন্থী দল গুলি আলোচনা করে অবস্থানের জায়গা পরিবর্তন করে ওয়াই চ্যানেলে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সংবিধানকে মান্যতা না দিয়ে একের পর এক কাজ করে চলেছে। এক কেন্দ্রিক ক্ষমতা তৈরি করার কাজ চলছে। তিনি বলেন, কমিশনার নিয়োগের আইন বদল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে সেই জায়গায় প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো একজন ক্যাবিনেট মন্ত্রীকে কমিটিতে রাখা হয়েছে। জ্ঞানেশ কুমার সেই ভাবেই কমিশনার হয়েছে।
Comments :0