উত্তর কলকাতার ৭ কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীরা জমা দেন মনোনয়ন। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের ফরোয়ার্ড ব্লক প্রার্থী ঝুমা দাস, মানিকতলা কেন্দ্রের সিপিআই প্রার্থী মৌসুমি ঘোষ, এন্টালি কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আব্দুল রউফ, বেলেঘাটা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী পারমিতা রায়, চৌরঙ্গী কেন্দ্রের আরসিপিআই প্রার্থী সঞ্জয় বসু, জোড়াসাঁকো কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ভরতরাম তেওয়ারি এবং কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রাজিন্দর গুপ্তা জমা দেন মনোনয়ন।
বারাকপুর মহকুমার ১২টি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীরা মঙ্গলবার মহকুমা শাসক অফিসের প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দেন। কলকাতা জেলার ৭ প্রার্থীও এদিন মনোনয়ন পত্র জমা দেন।
রাজ্যের বিভিন্ন জায়গাতেই চলছে মনোনয়ন জমার কাজ।
ব্যারাকপুর মহকুমার প্রার্থীদের মধ্যে ছিলেন বীজপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবাশিস রক্ষিত। নৈহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআই (এম-এল) লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার, জগদ্দল বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পারভেজ আহমেদ খান, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আশ নারায়ণ সিং, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী গার্গী চ্যাটার্জী, বারাকপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী অধ্যাপক সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, খড়দহ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবজ্যোতি দাস, পানিহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্ত, কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মানস মুখার্জি, বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়নদীপ মিত্র, উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধর এবং দমদম বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ময়ূখ বিশ্বাস।
প্রার্থীদের সঙ্গে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন পার্টিনেতা পলাশ দাশ, সোমনাথ ভট্টাচার্য, তড়িৎ বরণ তোপদার, সুরঞ্জন ত্রিপাঠী, রবিলাল মৈত্র প্রমুখ।
দু’জায়গাতেই মনোনয়ন জমা করা হয়ে বিশাল মিছিলে।
Comments :0