MUKTADHARA | POETRY | KABITA - PUTUL MANUSH | SOURAV DUTTA | 19 AUGUST 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | কবিতা--পুতুল মানুষ | সৌরভ দত্ত | ১৯ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  KABITA - PUTUL MANUSH  SOURAV DUTTA  19 AUGUST 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

কবিতা--পুতুল মানুষ

সৌরভ দত্ত

১৯ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

 

মাঝেমাঝে ভয় করে, ভয়ের কাছে ঝুঁকে থাকে ভয়--

চাঁদের কঙ্কালসার হাসি,গলদঘর্ম পৃথ্বীর স্বর বড় বেমানান, 

বেপথু পথে গান হয়ে উড়ে যায় জীবনের চোরাস্রোত...

জলের উপর জল না জলের উপর পানি  সিনেম্যাটিক না ফেরার দেশে চলে যায়--

হিংসার‌ মুকুট পরেছে দুটো দেশ, দুটো মানুষ--সত্যি-মিথ্যে নিয়ে বেশ কাটাকুটি খেলছে!

 

জ্যোৎস্নার  স্তব্ধতা গাছের বাকলে ঝরে পড়ে...একটা চোখ ,

তীক্ষ্ণ ভয়ের চোখ-- নদীর পাশে আবাক সম্মোহনের পসরা--

কাঁটাতারের মধ্যে দিয়ে সময় পেরিয়ে যাচ্ছে

ভয়ের আরো আরো রূপক!ফোঁটা ফোঁটা দুঃখ ওয়ালপেপার...

কাটা ফলের ভিতর , আঁস্তাকুড়ে জীবনকে খুঁজি--

মৃত্যু আসন্ন সবুজ ফড়িং রক্তিম নৈশলোকে পড়ে আছে

ভয় কুরে কুরে খেয়ে নিচ্ছে মানুষকে...পাড় ভাঙার শব্দ হাতুড়ি মারছে সারা শরীরে--

আড়ম্বরহীন ভয় খেলা করে সাহসের সঙ্গে...পতনোন্মুখ মানুষ সওয়ারি--

 

হে, আকাশযান আলোছায়া মেলে 

কুরুক্ষেত্রহীন স্থিতি দাও আমাদের।।

 

Comments :0

Login to leave a comment