রবিবার সারা দিন ধরে হগলী জেলার বামফ্রন্ট ও সহযোগী দলগুলির প্রার্থীদের সমর্থনে বর্ণাঢ্য মিছিল ও গ্রাম- শহরে বিভিন্ন জায়গায় নিবিড় প্রচারাভিযান চলে। এদিন নজরকাড়া প্রচার হয় উওরপাড়া কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জির প্রচার ঘিরে। এদিন সকাল ১০ টার সময় কোন্নগর বাটার মোড় জিটি রোড থেকে বর্ণাঢ্য প্রচার মিছিল শুরু হয়। মিছিলের সামনে ১০ জন ঢাকির বাজনা বাজানো, তারপরে ১৫০ জন ছাত্র যুবদের গায়ে পরা লাল গেঞ্জি, তাতে লেখা সিপিআই (এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জিকে জয়যুক্ত করুন। আর তাঁদের মাথায় লাল টুপি ও হাতে লালঝান্ডা, বেলুন নিয়ে এগিয়ে চলে। এদিন মিছিলে ছিলেন পার্টির হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ , শ্রুতিনাথ প্রহরাজ, অভিজিৎ চক্রবর্তী, বাদশা দাস ও আশিস দে সহ অন্যান্যরা। ব্যানার , বেলুন ও লাল ঝান্ডা নিয়ে মানুষের ঢল ছিল দেখার মতো। প্রায় ৫০০ মানুষ মিছিল উপস্থিত ছিলেন। মিছিল বাটার মোড় থেকে শুরু করে ক্রাইপার রোড হয়ে কোন্নগর স্টেশনের পশ্চিমে নৈটি রোড হয়ে বাঁশাই ধর্মতলায় শেষ হয়। দীর্ঘ ৬ কিমি রাস্তার দু'ধারে ছিল বহু মানুষের ভিড়। তাঁরা দাঁড়িয়ে থেকে মিছিলকে হাত নেড়ে স্বাগত জানান। বাড়ি থেকে মহিলারা এগিয়ে আসেন মিছিল এবং তাঁদের প্রার্থীকে দেখতে। প্রার্থী হাত নেড়ে রাস্তার দু ধারে সমবেত মানুষদের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন। এদিন পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী সন্দীপ কুমার সামন্তের সমর্থনে ভাঙ্গামোড়া অঞ্চলের গোবিন্দ বাজার থেকে প্রচার মিছিল বিভিন্ন বুথ পরিক্রমা করে সোয়ালুকে শেষ হয়।
Election 2026 Konnagar
মীনাক্ষী মুখার্জির সমর্থনে কোন্নগরে নজরকাড়া প্রচার
×
Comments :0