Mohun Bagan

ডুরান্ডের বদলা, আইএফএ শিল্ড জয় বাগানের

খেলা

আইএফএ শিল্ড নিজেদের কাছেই রাখলো মোহনবাগান যেতে দিল না 'গ্রামের বাইরে'। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল কে হারিয়ে শিল্ড জিতল মোহনবাগান। সামিরের করা একমাত্র গোলে হাবাসের ইস্টবেঙ্গলকে হারালো তারা। উল্লেখ্য ১৯৭৬ সালের পর একই বছর কলকাতা লিগ এবং শিল জিতলো বাগান।
এই ম্যাচ ছিল বাগান কোচ প্যানসের কাছে টিকে থাকার লড়াই। সেই লড়াইয়ে তিনি জয়ী হয়েছেন। ম্যাচের প্রথম থেকেই খেলা নিজেদের দখলে রাখার চেষ্টা করেছিল বাগান। চাঙতে একাধিক গোলের সুযোগ পেয়েও করতে ব্যার্থ হয়েছে। তবে এদিন সমালোচায় বিদ্ধ বাগান প্রথম থেকেই নিজেদের প্রমাণ করতে ছিল মরিয়া। 
ইস্টবেঙ্গল চেষ্টা করলেও বিশালের কাছে তাদের আটকে যেতে হয়েছে। একে লোবা, রাশিদদের কার্যত বোতল বন্দি করে রেখেছিল বাগান রক্ষণ। 
আইএসএল শুরু হচ্ছে ১০ অক্টোবর তার আগে তাবুতে শিল্ড তুলে আত্মবিশ্বাসের সাথে মাঠে নামবে বাগান।

Comments :0

Login to leave a comment