নতুনপাতা | বলতে পারো
স্বাধীনতা - প্রশ্ন
অমল কর
১৩ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
জিজ্ঞাসা
১. রবীন্দ্রনাথ ঠাকুর কবে প্রয়াত হন?
২. রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'রক্তকরবী' নাটক প্রথম কবে কোথায় অভিনীত হয়?
৩. রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'স্বদেশ পর্যায়ের' গান কয়টি?
৪. স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ক্ষুদিরাম বসু-র কবে কেন ফাঁসি হয়?
৫. ১৯৪৭ সালের ১৫ ই আগস্টে দিল্লির লালকেল্লায় কে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন?
৬. ফিদেল কাস্ত্রো রুজের জন্ম কবে, ফিদেল কতদিন স্বাধীন কিউবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন?
সমাধান
১. ১৯৪১ সালের ৭ ই আগস্ট (২২শে শ্রাবণ,১৩৪৮ বঙ্গাব্দে) রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন।
২. ১৯৩৪ সালের ০৬ ই এপ্রিল নাট্যনিকেতন (বিশ্বরূপা) রঙ্গমঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর -এর 'রক্তকরবী' নাটক প্রথমবার অভিনীত হয়।
৩. গীতবিতান-এর প্রথম খণ্ডে 'স্বদেশ' পর্যায়ে মোট ৪৬টি গান অন্তর্ভুক্ত রয়েছে।
৪. অত্যাচারী প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে মুজফ্ফরপুর ইউরোপিয়ান ক্লাবের সামনে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ভুলবশত বোমায় নিরীহ দুজনকে হত্যার শাস্তিস্বরূপ ১১/০৮/১৯০৮ সালে ক্ষুদিরাম বসু-র ফাঁসি হয় ।
৫. ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তবে ঐতিহাসিক ও সরকারি নথিপত্র অনুযায়ী, দিল্লির লালকেল্লায় নেহেরু প্রথম জাতীয় পতাকাটি ১৫ই আগস্টের পরিবর্তে ঠিক পরের দিন অর্থাৎ ১৬ই আগস্ট, ১৯৪৭ তারিখে উত্তোলন করেছিলেন। ১৫ই আগস্ট মূল পতাকাটি দিল্লির প্রিন্সেস পার্ক ও অন্যান্য স্থানে উত্তোলিত হয়েছিল।
৬. ফিদেল কাস্ত্রো রুজ (জন্ম ১৩/০৭/১৯২৬) ১৮৫৯ থেকে ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ও ১৯৭৬ থেকে ২০০৮ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।
Comments :0