weather

উত্তরবঙ্গে লাল সতর্কতা, ৫ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

রাজ্য কলকাতা

আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠে থাকা মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, দিল্লি, লখনউ, পাটনা হয়ে পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টি (২০ সেমির বেশি) হওয়ারও সম্ভাবনা রয়েছে। একই সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের এক-দু'টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও দার্জিলিং জেলার এক-দু'টি জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেমি) হতে পারে। উত্তর দিনাজপুর জেলার এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেমি) হতে পারে। এর মধ্যে এক-দু'টি জায়গায় অতিভারী বৃষ্টি (২০ সেমির বেশি) হওয়ার আশঙ্কা রয়েছে। কালিম্পং ও কোচবিহারের এক-দু'টি জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরের এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
বুধবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের এক-দু'টি জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বুধবার। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেমি) হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের এক-দু'টি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে। পাশাপাশি সব জেলার এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Comments :0

Login to leave a comment