মনিরুল হক
বুধবার যারা ভোট প্রয়োগ করবেন আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। বাংলার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, এ বাংলা হিন্দু, মুসলমান, শিখ, জৈনের, খ্রিস্টান, বৌদ্ধ সবার বাংলা। এই বাংলাকে রক্ষা করা এবং এই বাংলাকে জোরদার করা এবং তোলাবাজ মস্তানদের শাসন শেষ করে দেওয়া। মানুষের বাংলা শিক্ষায়, স্বাস্থ্যে, শিল্পে আবার বাংলাকে এগোতে হতে হবে। বাংলার ছেলেকে আর পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হবেনা। বাংলা শিক্ষিত ছেলেমেয়েদের দক্ষিণ ভারতে ভিড় করতে হবে না। বাংলাতেই আমরা এদের কাজের ব্যবস্থা করব। আমরা জয়যুক্ত হলে বাম গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার মানুষের জন্য বাংলাকে নতুন করে জাগিয়ে তোলার জন্যই করবই করবো। সোমবার বাগনানে সিপিআই(এম) প্রার্থী ভাস্কর রায়ের সমর্থনে একটি মিছিলের উদ্বোধন করতে গিয়ে এই কথাগুলি বলেন পার্টির পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এদিন প্রচারের শেষ পর্বে এই মিছিলটি বাগনানের মানকুর মোড় থেকে শুরু হয়ে বাগনান শহর পরিক্রমা করে বাগনানের মুরালীবাড়ে শেষ হয়। মিছিলে শ্রীদীপ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পরেশ পাল, বসির আহমেদ, আক্কেল আলি ও প্রার্থী ভাস্কর রায়।
শ্রীদীপ ভট্টাচার্য বলেন, "এবারের ভোট আমাদের বাংলার জন্য বড় গুরুত্বপূর্ণ। আমার বাংলা সুরক্ষিত থাকবে নাকি আরও অন্ধকারের দিকে এগিয়ে যাবে। ইতিমধ্যেই বাংলার যে ভয়াবহ অবস্থা হয়েছে তা আরো খারাপের দিকে যাবে না, আমরা রুখতে পারবো, এই গুরুতর প্রশ্ন নিয়ে এবারের বিধানসভার ভোট। বিধানসভার ভোট মানে রাজ্য সরকার তৈরি করার ভোট। লোকসভার ভোট মানে দিল্লির সরকার তৈরি করার ভোট। কি সুযোগ তৃণমূল কংগ্রেসের মতো একটা ভয়ংকর রাজনৈতিক শক্তি, চরম স্বেচ্ছাচারী এবং গণতন্ত্র বিরোধী এবং দুর্নীতিবাজ। এই ভয়ঙ্কর শক্তিকে হারাতে হবে। এটা শুধু আপনার জন্য নয় আপনার ঘরের সন্তানের জন্য। এই বাগনানের জন্য বাংলার জন্য তৃণমূলকে হারাতেই হবে।"
তিনি আরও বলেন, “আবার ওই আরএসএস, বিজেপি ১২ বছর ধরে ভারতকে শাসন করছে। এরা ভয়ঙ্কর ভাবে সেই হিটলার, মুসলিনির মত ভয়ংকর ফ্যাসিবাদী রাজনীতি কায়েম করেছে। কেউ কথা বলবে না শেষ কথা ওরা বলবে। এই ভয়ঙ্কর ফ্যাসিবাদের দিকে ভারতকে নিয়ে যাচ্ছে। চরম সাম্প্রদায়িক এরা ভারতের বহুত্ববাদী সংস্কৃতিকে মানে না। ভারত মানে নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ। ওরা এটা স্বীকার করে না। ভারত মানে সাতশো ভাষার দেশ ওরা স্বীকার করে না। ভারত মানে দুনিয়ার সব ধর্মের এখানে বাস এটাও ওরা মানে না। সাম্প্রদায়িক শক্তি বিজেপি ইতিমধ্যে ভারতবর্ষের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। আর এরা গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্তের চরম শত্রু। যার জন্য ওই আদানি-আম্বানি, টাটা-বিড়লা বেড়ে গেছে। ওদের সম্পদ বেড়েছে। আর ১৪২ কোটি ভারতবাসীর অভাব, অনটন, চরম দারিদ্রতা, খাদ্যহীনতা, গৃহহীনতা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সর্বনাশের জায়গায় এসে দাঁড়িয়েছে ভারত। ভারতকে বাঁচাতে হলে এই আরএসএস বিজেপির মোকাবিলা করতে হবে ও হটাতে হবে। বাংলার এই বিধানসভা নির্বাচনে ওরা যাতে জায়গা না করতে পারে। বুধবার ভোটে আমাদের এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।”
Comments :0