West Bengal Elections

করণদিঘীর বাইক মিছিলে লাল সুনামী

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

প্রথম দফার নির্বাচনের শেষ দিনে মঙ্গলবার প্রচারে ঝড় তুললেন করণদিঘী বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন। রায়গঞ্জের অলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষের দুয়ারে পৌঁছে গেলেন প্রার্থী এবং কর্মী সমর্থকরা। একদিকে বিজেপির ধর্মীয় উন্মাদনার প্রচার অন্যদিকে তৃণমূলের উন্নয়নের পাঁচালিতে অসন্তোস প্রকাশ করছেন করণদিঘীর মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি এলাকার তরুণ প্রজন্ম ডালখোলা হেমতাবাদ, রায়গঞ্জ কালিয়াগঞ্জ সর্বত্র বামফ্রন্ট প্রার্থীর হয়ে প্রচারে নেমেছে। তরুন প্রজন্মের ভীড় নজর কেড়েছে ইসলামপুর করণদিঘীতেও। তীব্র দাবদাহকে উপেক্ষা করে এদিন লালঝাণ্ডার বাইক মিছিল শুরু করণদিঘী দোমহনা জাতীয় সড়কে। সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিনের সমর্থনে বাইক মিছিল যতোই এগিয়েছে ভীড় ততই বেড়েছে। হুড খোলা জিপে প্রার্থী সহ সিপিআই(এম) নেতা আশিষ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, লক্ষ একটাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ মানুষ চাইছেন বামদুর্গ অটূট রাখতে। এদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী জীবানন্দ সিংহ-র সমর্থনে বাহিন মারাইকুড়া গ্রাম এলাকায় বিশাল মিছিল হয়। প্রার্থী বলেন, দীর্ঘ এক মাস ধরে প্রচার চলছে। বাড়ছে মানুষের ভীড়। রায়গঞ্জে ২৫ বছর পরে ফের লালঝাণ্ডার জয় এখন অপেক্ষামাত্র।

Comments :0

Login to leave a comment