শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র ও ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে ঐক্যবদ্ধভাবে প্রচার চলছে। বুধবার সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে নিবিড় প্রচারে ছিলেন প্রার্থীরা। সকালে ফুলেশ্বরি মাছ বাজার ও সবজি বাজারে প্রচার কর্মসূচি চলাকালীন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শরদিন্দু চক্রবর্তী বলেন, প্রচারে একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন। দেশ ও রাজ্য জুড়ে দুই সরকারের আমলে মানুষের অধিকার গণতন্ত্র আক্রান্ত, মহিলাদের সম্ভ্রম আক্রান্ত। কোন উন্নয়নমূলক কাজ নেই। এসআইআরের মাধ্যমে ভোটাধিকার থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। মানুষের ওপর বিশ্বাস রাখতে হবে। এদিন প্রার্থীর সাথে ছিলেন তিলক গুন, তুফান ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিকেলে ২৪নম্বর ওয়ার্ড ও সন্ধ্যায় ২৮নম্বর ওয়ার্ডে প্রার্থীকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী করার আবেদন জানিয়ে অনেক রাত পর্যন্ত প্রচার চালানো হয়েছে।
ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দিলীপ সিং এদিন সকালে শালুগাড়া ভক্তিনগর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে ছিলেন। এছাড়াও সন্ধ্যায় পূর্ব চয়নপাড়া এলাকায় বাড়ি বাড়ি নিবিড় প্রচার সেরেছেন প্রার্থী। প্রার্থীর সাথে প্রচারে ছিলেন কমল বাড়ৈ, সুষেন রায়, ধীরেশ রায় সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসও বিজেপি’কে পরাস্ত করতে মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ে আহ্বান জানিয়ে শিলিগুড়ি মহকুমার গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি, দোকানপাট, বাজার, বস্তি, গলি সর্বত্র প্রচারে যান মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী ঝরেন রায়। ভবেশ ঘোষের সভাপতিত্বে কর্মীসভার পর মাটিগাড়া বাজার এলাকায় প্রার্থীকে নিয়ে প্রচার মিছিলে পা মিলিয়েছেন এলাকার সিপিআই(এম) কর্মী সমর্থকেরা। এদিন গোটা বাজার চত্বর ঘুরে বেড়িয়ে মাটিগাড়া বাজার হাটের বিভিন্ন দোকানের ব্যবসায়ী, স্থায়ী মানুষের সাথে কথা বলেছেন প্রার্থী। সাথে ছিলেন গৌতম ঘোষ, ভবেন্দু আচার্য্য, ঝরিয়া ওঁরাও, তাপস সরকার, মনি থাপা প্রমূখ। এছাড়াও সন্ধ্যায় নকশালবাড়ির বাবুপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান প্রার্থী।
Election 2026 Siliguri
বাম প্রার্থীদের সমর্থনে প্রচার, অভূতপূর্ব সাড়া শিলিগুড়িতে
×
Comments :0