MUKTADHARA | PARBAN 1433 | ANAY ANGINA | SUKANTA- RITWIK SWARAN | SAMAYITA BANDHOPADHAYA | 19 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | অন্যআঙিনা | সুকান্ত - ঋত্বিক শতবর্ষ উদযাপন | সময়িতা বন্দ্যোপাধ্যায় | ১৯ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  ANAY ANGINA  SUKANTA- RITWIK SWARAN  SAMAYITA BANDHOPADHAYA  19 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

অন্যআঙিনা

সুকান্ত - ঋত্বিক শতবর্ষ উদযাপন : সময়িতা বন্দ্যোপাধ্যায়

১৯ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ  

সমগ্র উত্তর ২৪পরগনা জেলা জুড়ে গত ৪ঠা অক্টোবর থেকে শুরু হয়েছে ঋত্বিক সুকান্ত শতবর্ষ উদযাপন। গঠিত হয়েছে শতবর্ষ উদযাপন কমিটি। মানুষের বৌদ্ধিক শক্তির প্রধানতম হাতিয়ার বই, সেই বই আজ বাংলা পুস্তকের তীর্থক্ষেত্র কলেজস্ট্রীট বই পাড়া থেকে সমগ্র রাজ্যের রাজপথ জুড়ে তান্ডবের ক্ষত চিহ্ন বহন করছে। কবি সুকান্ত ভট্টাচার্যের ছবিতে দাওয়া হচ্ছে জুতোর মালা। বাংলার শিল্প সাহিত্য সম্ভ্রম সহিষ্ণুতা আজ কঠিন চ্যালেঞ্জের মুখে। পরিস্থিতির দাবি মেনে উত্তর ২৪পরগনা জেলা গণনাট্য সংঘ মানুষের কাছে বার্তা পৌঁছতে চায় -" সময় হয়েছে নতুন খবর আনার "। গত ১৫ই নভেম্বর জেলার অন্যতম দেশবন্ধু নগর শাখা শতবর্ষ উপলক্ষে আয়োজন করেছিল সাংস্কৃতিক প্রতিযোগিতার। প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয় বিশিষ্ট বাচিক শিল্পী ক্যামেলিয়া গুহর স্মরণে।

স্থানীয় হিন্দুবিদ্যাপীঠ স্কুলে সকাল ১০টাতে প্রখ্যাত চিত্রকর মনীষ দেব প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন সুকান্ত ঋত্বিক ও সলিলের প্রাসঙ্গিকতা আজ বাংলার সংস্কৃতিতে বারবার উচ্চারিত হওয়া বিশেষ প্রয়োজন। সুরের সাগরে সলিলের চিরকালীন উপস্থিতি যেমন অপরিহার্য হয়ে থাকবে তেমনি ঋত্বিকের স্পর্ধায় সুকান্তের কলমে সময়ের ঘড়ি বিদ্রোহের সময় সূচিত করবে।

দ্বিশতাধিক প্রতিযোগী নিয়ে অঙ্কন-আবৃত্তি -সঙ্গীত-নৃত্য প্রতিযোগিতাকে সফল করতে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় অমল গুহ,বিশিষ্ট নৃত্য শিল্পী আশিস দেব ও কাকলি দেব,সংগীত শিল্পী অভিজিৎ ঘোষ ও অভিনেতা রাজা ভট্টাচার্য। উপস্থিত সকলকে শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক অঙ্কন বোস ও সভাপতি বাপ্পাদিত্য চক্রবর্তী।

Comments :0

Login to leave a comment