সরকারের সঙ্গে আলোচনার জন্য নতুন করে দশ সদস্যের প্রতিনিধিদলের নাম পাঠালেন বিক্ষোভরত ছাত্ররা।
এর আগে ১১ প্রতিনিধির নামের তালিকা পাঠিয়েচিলেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। কিন্তু সরকারের আপত্তি থাকায় নতুন প্রতিনিধিদল ঠিক করা হয়।
ঝাড়খণ্ডে সরকারি নিয়োগের পরীক্ষা বাতিল করার দাবিতে আন্দোলন চলছে রাঁচিতে। পরীক্ষা ঘিরে বেনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের দাবি সিবিআই অথবা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে বেনিয়মের তদন্ত করাতে হবে। টানা ১৪ দিন চলছে আন্দোলন।
এদিকে শুক্রবার রাঁচিতে বিক্ষোভে যোগ দিতে যান ছাত্র সংগঠন এআইএসএ’র সভাপতি নেহা বোরা। ঝাড়খন্ড বিধানসভা অভিমুখে বিক্ষোভ মিছিলে তাঁকে লক্ষ্য করে কালি ছোঁড়া হয়। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে।
সেই ব্যক্তি পুলিশের ঘেরাটোপের মধ্যে সংবাদমাধ্যমকে বলেছেন ‘বোরা উমর খালিদের সমর্থক’। তিনি ‘দেশদ্রোহী’। সে কারণে কালি ছোঁড়া হয়েছে।
ভিডিও-তে
প্রতিক্রিয়ায় নেহা বোরা বলেছেন, গত ২০ জুলাই দিল্লিতে ছাত্রদের মিছিলে পেলেট গান ব্যবহার করা হয়েছে। লাঠি চালানো হয়েছে। তাতেও ছাত্রছাত্রীরা ভয় পায়নি। কালি ছুঁড়ে কাউকে ভয় দেখানো যাবে না।
এদিন বিধানসভা অভিযানে এসএফআই। এআইএসএ সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা যোগ দেন। এসএফআই এবং এআইএসএ নেতৃবৃন্দ অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেছেন। ঝাড়খন্ডে ছাত্রছাত্রীদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি।
এদিকে ঝাড়খন্ডে জেএমএম নেতৃত্বাধীন সরকারকে গত বৃহস্পতিবার প্রতিনিধিদলরে নাম পাঠান ছাত্রছাত্রীরা। সেই তালিকায় এক আইনজীবীর নাম ঘিরে আপত্তি তোলে সরকার। ফলে শুক্রবার দশ সদস্যের নতুন প্রতিনিদিদলরে নাম পাঠানো হয়েছে। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী গোষ্ঠী গড়েছে ঝাড়খন্ড সরকারও।
Jharkhand Student's Protest
রাঁচিতে বিধানসভা অভিযান ছাত্রছাত্রীদের, হামলা নেহার ওপর
×
Comments :0