শেষ মুহূর্তের গোলে মুম্বাই সিটি এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করল পঞ্জাব এফসি। সোমবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এমজি ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে মুম্বাইকে এগিয়ে দিয়েছিলেন লিয়েন্দ্রো ওতোরমিন। ৯০ মিনিটে গুরকিরত সিংয়ের হেডে সমতা ফেরায় পঞ্জাব।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে খাইমিনথাং লুংডিমের শট পোস্টে লেগে ফিরে আসায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় পঞ্জাব। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে মুম্বইকে এগিয়ে দেন ওতোরমিন। তবে শেষ মুহূর্তে সানাথোই মেইতেইয়ের ক্রস থেকে হেডে গোল করে পঞ্জাবকে এক পয়েন্ট এনে দেন গুরকিরত। মুম্বইয়ের প্রাক্তন ফুটবলারের পঞ্জাবের হয়ে এটিই প্রথম গোল।
ISL
শেষ মুহূর্তের গোলে মুম্বাইকে রুখল পঞ্জাব
×
Comments :0