সরকার বদলের দিকে এগোলেও গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। শনিবারও গাজা স্ট্রিপের উত্তরে জাবালিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলের ড্রোন হামলা অব্যাহত থাকছে গাজায়।
এর আগে গাজার আল নাসের হাসপাতালে হামলা চালায় ইজরায়েল। অন্তত ঞ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। হাসপাতালের পরিকাঠামো, যেটুকু ছিল, তছনছ হয়ে গিয়েছে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া পড়েছে পশ্চিম এশিয়ায়। তার জেরে যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতারা, মিশর সহ ১৮ দেশ।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে গাজায় মানবিক ত্রাণের কাজে সমানে বাধা দিয়ে চলেছে ইজরায়েলের সেনা। শীত আসছে। কিন্তু গাজার শিশু-বৃদ্ধেরা আবাসের তীব্র অনিশ্চয়তায়। এমনকি জল সরবরাহ করা যাচ্ছে না।
গত বৃহস্পতিবার ইজরায়েলের বিমানহানায় গাজার সাসের হাসপাতালে এক শল্য চিকিৎসক সহ ৬ জনের মৃত্যু হয়েছে। ভেঙে গিয়েছে অপারেশন থিয়েটার। ইনটেনসিভ কেয়াল ইউনিট বিকল হয়ে পড়েছ। ইজরায়েলের সেনা ধারাবাহিকভাবে গাজার একের পর এক হাসপাতালে হামলা চালিয়ে গিয়েছে। হাসপাতালে প্রতিরোধী গোষ্ঠী হামাসের গোপন ঘাঁটি থাকার অজুহাতে চলেছে হামলা। তার প্রমাণ হাজির করতে পারেনি ইজরায়েল।
নাসের হাসপাতালে হামলার নিন্দা করেছে রাষ্ট্রসঙ্ঘও। গাজায় রাষ্ট্রসঙ্ঘের তরফে সমন্বয়ের দায়িত্বে নিযুক্ত আধিকারিক রামিজ আলকবারোভ বলেছেন, টানা হিংসা এবং অতি সম্প্রতি সামরিক অপারেশন মানুষের যন্ত্রণা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও তাকে সমানে অমান্য করা হচ্ছে।
এদিকে ইজরায়েলের রাষ্ট্রপতি ভোটের ফলাফলের নিরিখে সে দেশের সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। অতি দক্ষিণপন্থী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি এইসেনকটকে সরকার গড়ার দায়িত্ব দেন রাষ্ট্রপতি। তবে সরকার বদলালেও প্যালেস্তাইনে আগ্রাসন চালানোর দৃষ্টিভঙ্গি কতদূর বদলাবে, তা নিয়ে সন্দেহ জানাচ্ছে আরব দুনিয়ার বিভিন্ন অংশ।
Gaza Hospital Attack
গাজার হাসপাতালে হামলার তীব্র প্রতিক্রিয়া, ইজরায়েলের নিন্দা ১৮ দেশেরও
গাজায় ধ্বংসের এই ছবি দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ।
×
Comments :0