Riliance Satellite Service

জিও নামছে স্যাটেলাইট পরিষেবাতেও, মাস্ককে জবাব দিতে গিয়ে জানালো রিলায়েন্স

জাতীয়

স্যাটেলাইট পরিষেবা নামাচ্ছে রিলায়েন্সও। এই সংস্থাকেও ‘অপেক্ষা করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের অনুমতির জন্য’। বিশ্বের অন্যতম ধনী এবং আমেরিকার স্টার লিঙ্কের প্রধান এলন মাস্কের তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে নিজেদের এই পরিকল্পনা জানিয়ে রাখল মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থা।
স্টারলিঙ্ককে ভারতে স্যাটেলাইট সংযোগ পরিষেবায় ঢোকার সুযোগ করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারই। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে মাস্ককে অতীতে দেখাও গিয়েছে। ভারতে ব্যবসার জন্য স্টারলিঙ্ক রিলায়েন্সের সঙ্গে চুক্তিও করেছে। 
এদিকে দেশের মধ্যে বিদেশী সংস্থাকে স্যাটেলাইট পরিষেবার মতো ক্ষেত্র তুলে দেওয়া নিয়ে বহু স্তর থেকে প্রশ্ন উঠেছে। দেশের নিরাপত্তায় প্রভাব ফেলার শঙ্কাও রয়েছে। স্টারলিঙ্ক নিয়েই সন্দেহ রয়েছে সারা বিশ্বে।
অনুমদোন আটকে আছে বলে মাস্ক ক’দিন আগে বলেন যে ভারতে সরকার রিলায়েন্সের প্রধান আম্বানি চালান। তাঁর অভিযোগ, আম্বানির স্বার্থে স্টারলিঙ্ক অনুমোদন পাচ্ছে না।
শুক্রবার জবাব দিতে নেমে রিলায়েন্স বলেছে, যে কোনও প্রতিযোগিতাকে স্বাগত জানায় রিলায়েন্স। তবে দেশের নিয়ম কানুন মেনে ব্যবসা করতে হবে। রিলায়েন্স জানায় যে তাদের নিজস্ব জিও-র স্যাটেলাইট পরিষেবার অনুমতি আটকে রয়েছে।
কর্পোরেট যুদ্ধে পক্ষে বিপক্ষে যুক্ত নিয়ে আগ্রহ দেখা গিয়েছে বিভিন্ন অংশেই। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ আম্বানি গোষ্ঠীর ‘জিও’ কার্যত অন্যদের হটিয়ে একচেটিয়া ব্যবসা চালাচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল।
আবার স্টারলিঙ্ককে অনুমতি দেওয়ার প্রশ্নে বিরোধিতা করেছে বামপন্থীরাও। সরকারের নিজস্ব উদ্যোগে স্যাটেলাইট পরিষেবা দেওয়ার পক্ষে বামপন্থীরা।

Comments :0

Login to leave a comment