আক্রমণ হয়েছিল বুক স্টলে। শারদোৎসবে যদিও সিপিআই(এম) এবং বামপন্থীদের বুক স্টলে বইয়ের চাহিদা তাতে কমেনি, বরং বেড়েছে। তবু বহু মানুষ চেয়েছেন বই। দীপাবলির পর, রবিবার, ১৫ নভেম্বর থেকে ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচিতে পাড়ায় পাড়ায় ঘুরে বই বিক্রি করলেন সিপিআই(এম) কর্মীরা। আগামী সাতদিন চলবে এই কর্মসূচি।
যাদবপুরে এইট-বি বাসস্ট্যান্ডে বামপন্থী কর্মীরা বই বনাম বুলডোজারের লড়াইয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। রবিবার যেমন যাদবপুরে বিভিন্ন এলাকায় বই বিক্রি হয়েছে। এলাকায় ঘুরে বই বিক্রিতে অংশ নিয়েছে অভিনেতা দেবদূত ঘোষ। তেমনই বই বিক্রি হয়েছে উত্তরবঙ্গের মালদহ থেকে এক সময়ে সন্ত্রাস কবলিত খেজুরিতেও।
আবার দমদমে বই বিক্রির কর্মসূচির পাশাপাশি এদিনই চালু হয়েছে ‘গণশক্তি’-র নতুন বোর্ড।
যাদবপুরে স্লোগান ছিল, ‘বুলডোজারকে করল দূর, বইয়ের পাশে যাদবপুর‘ এবং ‘হাতে হাতে বই, পাড়ায় পাড়ায় সিপিআই(এম)‘। এই দুই স্লোগানকে সামনে রেখে যাদবপুর-১ এরিয়া কমিটির উদ্যোগে এই বই বিক্রি হয়।
এখানেই অভিনেতা দেবদূত ঘোষ বই বিক্রিতে অংশ নিয়ে বলেন, “যারা অন্যায় করে, তারা চায় না যে মানুষের জ্ঞানের প্রসার ঘটুক। তাই বুক স্টলের উপর আক্রমণ নেমে এসেছে। কিন্তু আমরা পিছু হটিনি। বরং, তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং মানুষ নিজে থেকে এসে বই নিয়েছেন। আজ পাড়ায় পাড়ায় চলছে ভ্রাম্যমাণ বুকস্টল।”
খেজুরির কামারদা এরিয়া কমিটির উদ্যোগে চলেছে বই বিক্রি। ঘোলাবাড় শাখায় বই নিয়ে যাওয়া হয়েছে গ্রামের একেবারে প্রান্তিক অংশের কাছে। সাগ্রহে বই কিনেছেন তাঁরা। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য শেখ মুস্তাক সহ নেতৃবৃন্দ।
এদিন মালদহ শহরের ৩ থেকে ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বই বিক্রি করা হয়। অংশ নেন সিপিআই(এম) মালদহ জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ নেতৃবৃন্দ।
মালদহ শহরে টোটো নিয়ে বই বিক্রি।
আবার, দক্ষিণ দমদম এরিয়া কমিটি (৪)-এর উদ্যোগে ঐতিহাসিক নভেম্বর বিপ্লব কে সামনে রেখে যেমন মিছিল হয়েছে। পাশাপাশি হয়ে বই বিক্রি। এছাড়াও জপুর (৪) শাখা ও তানোয়ার শাখার পক্ষে দু’টি ‘গণশক্তি’ বোর্ড উদ্বোধন হয়। কর্মসুচিতে ছিলেন রাজ্য কমিটির সদস্য ময়ূখ বিশ্বাস, পার্টিনেতা দেব শংকর রায় চৌধুরী সহ নেতৃবৃন্দ।
দমদমে গণশক্তি-র বোর্ড উদ্বোধনে ময়ূখ বিশ্বাস।
Comments :0