ফের এনকাউন্টার রাজ্যে। নানুরের কলগ্রামে এক পরিত্যক্ত ইটভাটায় এনকাউন্টার করা হয়েছে। নিহতের দেহ বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহত রতন শেখ বিভিন্ন মামলায় অভিযুক্ত ছিল। দিন দুয়েক আগে তাকে গ্রেপ্তার করতে গেলে বোলপুরে লায়েকবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলিতে জখম হয় পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। তারপর থেকেই রতন শেখকে খুঁজছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে রতনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। সেই সময় বাড়ানোর চেষ্টা করে রতন শেখ। সেই সময় তাকে গুলি করে এনকাউন্টার করা হয়েছে।
রাজ্যের সরকার পরিবর্তনের পর শেষ ৬ মাসে এই নিয়ে ৫টি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। এই ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, "পুলিশের উপর আক্রমণ করলে কাউকে ছাড়া হবে না। রাজ্যের পুলিশকে খোলা হাত দেওয়া রয়েছে।"
Nanur Encounter
এবার এনকাউন্টার নানুরে, নিহত পুলিশকে গুলি করায় অভিযুক্ত
×
Comments :0