GENERAL KNOWLEDGE | Socotra Island | TAPAN KUMAR BAIRAGYA | NATUNPATA | 4th YEAR | 10 JULY 2026

জানা অজানা | যে দ্বীপে সবই আশ্চর্য | তপন কুমার বৈরাগ্য | নতুনপাতা | ৪র্থ বর্ষ | ১০ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

GENERAL KNOWLEDGE  Socotra Island  TAPAN KUMAR BAIRAGYA  NATUNPATA  4th YEAR  10 JULY 2026

জানা অজানা | যে দ্বীপে সবই আশ্চর্য 

তপন কুমার বৈরাগ্য

নতুনপাতা | ৪র্থ বর্ষ | ১০ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের একটা দেশ আছে ।যার নাম ইয়েমন।এই দেশ থেকে
বিচ্ছিন্ন হয়ে ভারতমহাসাগর ও আরবসাগরের সংযোগস্থলে
একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ আছে।যেটাকে ভিনগ্রহ বলা ।
এর নাম সোকোত্রা।অনেকে বলেন এখানে অতিপ্রাকৃত আত্মার
সন্ধান পাওয়া যায়।চারটে দ্বীপের সমন্বয়ে এই দ্বীপটা গঠিত।
এই চারটে দ্বীপ হলো সোকোত্রা,আব্দ আল কুরি,সামহা ও ডারসা।
অনেকে একে এলিয়েন দ্বীপ বলেন ।আবার অনেকে একে 
আনন্দের দ্বীপ বলে।সাড়ে তিন কোটি বছর আগে এই ভিনগ্রহের
সৃষ্টি।এখানে শতকরা ৩৭টা গাছ আছে যা অন্য কোথাও দেখা
যায় না।ড্রাগনস ব্লাড ট্রি,রে গাছ পৃথিবীর অন্য কোথাও দেখা 
যায় না।দূর থেকে এই গাছগুলোকে দেখলে মনে হবে ছাতারা
যেন উড়ে বেড়াচ্ছে।এই গাছের যে কোনো জায়গায় কাটা
হোক না কেন দেখা যাবে মানুষের দেহের মতন তাজা তাজা রক্ত
বের হচ্ছে।আবার এই গাছকে আঘাত করে যখন রক্ত বের করা
হয় তখন এই গাছের মধ্যে একটা যন্ত্রণার ছবি ফুটে ওঠে।
আচার্য জগদীশ চন্দ্র বসু একদিন বলেছিলেন গাছেরও প্রাণ
আছে , গাছের এই যন্ত্রণাকাতর দৃশ্য দেশে সেই সত্যতা প্রমাণিত
হয়।
এখানে আর একপ্রকার গাছ আছে।যে গাছকে দেখতে বোতলের
মতন। এই গাছকে আঘাত করলে যেখান সেখান দিয়ে ফুয়ারার
মতন জল বেড়িয়ে আসে।এই জল খুব বিশুদ্ধ। ড্রাগন ব্লাড ট্রির
রক্ত অনেক কঠিন কঠিন রোগ ভালো করে দেয়।বোতল গাছ
অদ্ভূত গাছ।এই বিরাট আকৃতির গাছ পাথরের মধ্যে জন্মালেও
কি করে এতো জল সঞ্চয় করে রাখে তা ভাবলে সত্যিই অবাক
হতে হয়।এখানে শতকরা ৯৫টা প্রাণী সম্পূর্ণ অন্য রকমের।যাদের
মিল পৃথিবীর কোথাও পাওয়া যাবে না।প্রাণীগুলো অদ্ভূত রকমের।
নানান বৈচিত্রে পরিপূর্ণ।এদের মধ্যে উল্লেখযোগ্য সোকোট্রা স্প্যারো,দৈত্যকার সেন্টিপিড,সোকোত্রাণ গেকো,ফ্যান থ্রোটেড লিজার্ড।এখানে আছে বিচিত্র ধরনের সব পাহাড়।সাদা বালুকাময়
তটভূমি,চুনাপাথরের গুহা।যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়
না ।তাইতো এ এক ভিনগ্রহ।

Comments :0

Login to leave a comment