Monda Mithi / LIFE & TREE / PROTUSH NANDY / NATUNPATA /4th Year / 19 July 2026

মন্ডা মিঠাই / আমাদের জীবনে জয়গান / প্রত্যুষ নন্দী / নতুনপাতা / ৪র্থ বর্ষ / ১৯ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

Monda Mithi  LIFE  TREE  PROTUSH NANDY  NATUNPATA 4th Year  19 July 2026

মন্ডা মিঠাই 

জীবনে জয়গান
প্রত্যুষ নন্দী 

নতুনপাতা / ৪র্থ বর্ষ / ১৯ জুলাই ২০২৬
 

   মানুষের জীবন কোনো সোজা পথ নয়। এটা উঁচু-নিচু আলো আঁধারের  একটি পথ। এই পথে হাঁটতে গিয়ে আমরা বারবার পরি আবার উঠি। আর এই  দাঁড়ানোর নামটাই হল জয়। এই ছোট বড় সব জয় মিলিয়েই তৈরি হয় আমাদের জীবনের জয়গান।

জীবনে জয় কি? 
    জয় মানে পরীক্ষার প্রথম হওয়া বা খেলায় কাপ জেতা নয়। জয় মানে নিজের ভয়কে জয় করা। জয় মানে হতাশা কাটিয়ে আবার স্বপ্ন দেখা। জয় মানে অ্যালার্ম শুনে বিছানা ছেড়ে ওঠাটাও। কারণ অলসতাকে হারিয়েই আমরা দিনটা শুরু করি।

আমাদের দৈনন্দিন জয়গান।
     একজন ছাত্রের জীবনের জয় গান কঠিন অংকটা সমাধান করা  বা যে বিষয়টা বুঝতাম না সেটা বোঝা।
     একজন কৃষকের জীবনের জয়গান খরা , বন্যা বা ঝড়ের সাথে লড়াই করে মাঠে ফসল ফলানো। এটাই পৃথিবীর সবচেয়ে বড় জয়। 
   একজন মায়ের জীবনের জয়গান সারাদিন সংসার সামলে অসুস্থ সন্তানের সেবা করে নিজের ক্লান্তিকে হার মানানো। 
  আমাদের চারপাশে জয়গানের উদাহরণ ভর্তি । নেলসন ম্যান্ডেলা, ২৭ বছর জেল খেটে ও বর্ণবাদের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন।  হেলেন কেলার চোখে দেখতেন না, কানেও শুনতেন না, তবু লেখিকা হয়ে পৃথিবী জয় করেছিলেন। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা অস্ত্রের বিরুদ্ধে মনোবল দিয়ে যুদ্ধ জিতে  জয় ছিনিয়ে এনেছিলেন। তাদের ত্যাগের গল্পই তো আমাদের আসল জয়গান।

জয় পেতে যা দরকার। 
   জয় এমনি এমনি আসে না এর জন্য চাই - স্বপ্ন, পরিশ্রম আর ধৈর্য। বড় স্বপ্ন দেখতে হবে , তার জন্য পরিশ্রম করতে হবে নিয়ম করে আর মাঝপথে বাধা এলে ধৈর্য ধরতে হবে। থমাস আলফা এডিসন হাজার বার ব্যর্থ হওয়ার পরও বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি মাঝপথে ফিরে গেলে আমরা আজ অন্ধকারেই থাকতাম।
    জীবনে ব্যর্থতা আসবেই। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরেকবার চেষ্টা করার  ডাক। যে এই ডাক শুনে আবার উঠে দাঁড়ায় সেই জয়গানের আসল শিল্পী। 

জীবন যেন গাছ
   জীবন একটা গাছের মত। এই গাছের জীবনে সুখ দুঃখ, হাসি কান্না সব সুর আছে। কিন্তু গাছের মাথার শেষ কলিটা সবসময় জয়ের কথা বলে।‌  তাই আমাদের উচিত হলো হাল না ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। 
   মনে রাখতে হবে, তাদেরই মনে রাখে যারা হেরে গিয়েও লড়াই করে। তাই এসো আমরা আমাদের প্রতিটি দিন জয়ের একটা নতুন গল্প বানাই । সেই দিনই হোক আমাদের জীবনের জয়গানের পূর্ণতা। আমাদের জীবন গাছের মত বেড়ে উঠুক।

অষ্টম শ্রেণী 
 

Comments :0

Login to leave a comment