NATUNPATA | QUIZ | ANSWER | AML KAR | 6 AUGUST 2026 | 4th YEAR

নতুনপাতা | বলতে পারো | উত্তর | অমল কর | ৩০ জুলাই ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  QUIZ  ANSWER  AML KAR  6 AUGUST 2026  4th YEAR

নতুনপাতা

বলতে পারো | উত্তর

অমল কর 

৩০ জুলাই ২০২৬ | ৪র্থ বর্ষ 

জিজ্ঞাসা

১. বিশ্বকাপ ফুটবলে মোট কতগুলো হ্যাটট্রিক হয়?সর্বাধিক কোন্ দলের? এবার ক-টি হ্যাটট্রিক?
২. জাপান ওপেন ব্যাডমিন্টনে কোন্ ভারতীয় এবার জয়ী?
৩. কে ছিলেন "কান্তকবি" রজনীকান্ত সেন?
৪. কে ছিলেন "বাংলার অগ্নিকন্যা"?
৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে ,কেন,"বিদ্যাসাগর" উপাধিতে ভূষিত হন?
৬.সংগীতাচার্য পণ্ডিত ড. অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়  প্রাপ্ত কয়েকটি বিখ্যাত পুরস্কার কি কি?

সমাধান 

১. বিশ্বকাপ ফুটবলে মোট হ্যাটট্রিক ৫৭ টি। জার্মানি সবচেয়ে বেশি,মোট ৭ টি। এবার বিশ্বকাপে ৩ টি হ্যাটট্রিক হয়।
২. পুসারলা ভেঙ্কটা সিন্ধু এবার জাপান ওপেনে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাগুচিকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিজয়ী হয়ে ৬৬,৫০০ ডলার পেলেন।
৩. "কান্তকবি" নামে খ্যাত রজনীকান্ত সেন (জন্ম ২৬/০৭/১৮৫৬) পেশায় আইনজীবী হলেও ছিলেন কবি, গীতিকার, সুরকার ও গায়ক। পঞ্চকবি-খ্যাত তিনি (রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন,অতুলপ্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম) ২৯০ টি গান লেখেন। তাঁর কবিতা ও গানের ৮ টি গ্ৰন্থ আছে।
৪. মাস্টারদা সূর্য সেন -এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অসীম সাহসিকতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিপ্লবী কল্পনা দত্ত (জন্ম২৭/০৭/১৯১৩)-কে
'বাংলার অগ্নিকন্যা" উপাধি দেন।
৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (প্রয়াণ ২৯/০৭/১৮৯১)সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে" বিদ্যাসাগর "উপাধিতে ভূষিত হন।
৬. সংগীতাচার্য পণ্ডিত অধ্যাপক গবেষক শাস্ত্রীয় সংগীত বিশেষজ্ঞ কিংবদন্তি কণ্ঠশিল্পী ড. অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় (প্রয়াণ ২৯/০৭/২৬)ভীষ্মদেব,ভুওয়ালকা, সংগীত নাটক আকাদেমি,সংগীত দিবাকর, সংগীত মহাসম্মান পুরস্কার প্রাপ্ত।

Comments :0

Login to leave a comment