কবিতা
দুঃখ সুখের বর্ষা যাপন
আনজু বানু
মুক্তধারা / ৪র্থ বর্ষ / ১৭ জুলাই ২০২৬
বর্ষাকালে অঝোর ধারা ঝর ঝরিয়ে নামে
খানা ডোবা সব ভরে যায় বর্ষার জল জমে
প্রকৃতি যেন স্নান করে রোজ প্রাণ খোলা বর্ষাতে
গাছ গাছালি নদী নালা আনন্দেতে মাতে।
দিন রাত্রি বাদল মেঘে আকাশের মুখ ভার
পাখপাখালি গরীব দুখীর জোটেনা আহার।
বর্ষা জলে আবাদ হলে চাষীর মুখে হাসি
বানের জল ডুবিয়ে দিলে ঘটায় সর্বনাশি
বানের জল রুখতে হলে বাঁধ বাঁধা যে চায়
বাঁধের ধণ খেয়ে যায় আমলা ও নেতায়।
এই ব্যভিচার রুখতে হলে জোট বাঁধো সকলে
বন্যা তবেই যাবে রোগা মজবুত বাঁধ হলে।
বর্ষাকালে ডিমে ভরা সব মাছ তো পাই
মনের সাধে ভাজা ভাপা সর্ষে ইলিশ খাই।
রোদ বৃষ্টির এই বাংলায় আয়রে সবাই আয়
সবার জন্য সবুজ সাজ গ্রামের সীমানায়।।
Comments :0