Story / JAGTE RAHO / RAHUL CHATTAPADHAYA / MUKTADHARA /4th Year / 19 July 2026

গল্প / জাগতে রহো / রাহুল চট্টোপাধ্যায় / মুক্তধারা / ৪র্থ বর্ষ / ১৯ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

Story  JAGTE RAHO  RAHUL CHATTAPADHAYA  MUKTADHARA 4th Year  19 July 2026

গল্প / জাগতে রহো
রাহুল চট্টোপাধ্যায়

মুক্তধারা / ৪র্থ বর্ষ / ১৯ জুলাই ২০২৬

' দরজাটা বন্ধ করুন '  -বেশ জোরের সঙ্গে কথাটা বলে ছন্দা। 
-'কেন'? -পিছন ফিরে দাঁড়িয়েই জিজ্ঞেস করে সুমন্ত।  করে সুমন্ত। 
'না, বাইরে প্রচন্ড গণ্ডগোল, সবাই  দৌড়োদৌড়ি করছে। পুলিশ ঘুরছে। এ পাড়া পুরুষশূণ্য, আপনি জানেন না? ' ঘুরছে। এ পাড়া পুরুষশূণ্য, আপনি জানেন না? '
'জানি, কিন্তু আমি কোথাও যাব না, আমি দরজা বন্ধ করে ভেতরেও থাকবো না'
'তাহলে, আপনি কি করতে চান'
'আমি সত্যের সামনে দাঁড়াতে চাই,বাইরে কি হচ্ছে, কেন হচ্ছে জানতে চাই'
'ঠিক আছে, যান, তবে আমাকেও নিয়ে চলুন'
'যেতে তো হবে'
কথাগুলো বলে দুজনেই চুপ করে যায়। বাইরে ভারি
বুটের শব্দ যেন আনাচে কানাচে কিছু খুঁজে চলেছে। রাত যত ঘনিয়ে আসছে ততই শব্দটা ঘন হতে থাকে। দরজা খুলে বেরিয়ে আসে সুমন্ত, পেছনে পেছনে ছন্দা। এতদিনের অন্তরাল ভেঙে বেরিয়ে আসে ওরা। পুলিশের বুটের শব্দ হঠাৎ থেমে যায়। তীব্র সার্চ লাইটের আলো সুমন্ত আর ছন্দাকে চমকিত করে দেয়। 
সুমন্ত হাতটা বাড়িয়ে দেয়। একটা শুকনো হাসি হেসে বলে-'চলুন, কোথায় নিয়ে যাবেন। তবে আমাকে নয়, আমার স্ত্রীকেও নিয়ে চলুন।'
পুলিশ ভ্যানের দরজা খুলে যায়। সুমন্ত আর ছন্দা উঠে যায়। 
ভ্যান ছাড়তেই রাতের অন্ধকার ভেঙে অজস্র নারী কন্ঠে মুখরিত হতে থাকে শ্লোগান, মুক্তির শ্লোগান। 
ছন্দা বুঝতে পারে ঐ রাতের অন্ধকারেও, পুরুষশূণ্য গ্রামও মানুষ জেগে আছে। ভরসায় বুক বাঁধে ওরা।

Comments :0

Login to leave a comment